সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে হেনস্তা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। ভারতীয় হওয়ার কারণে লন্ডনের বিমানবন্দরে কটূক্তি শুনলে হল অভিনেতাকে। গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় লিখলেন সতীশ।
ঠিক কী ঘটেছে?
সিনেমার কারণে মাঝে মধ্য়েই বিদেশ যাত্রা করে থাকেন সতীশ। সেই কারণেই সম্প্রতি লন্ডনে উড়ে গিয়েছিলেন। বিমানবন্দরে প্রথমশ্রেণীর লাউঞ্জে বসায় বিমানকর্মীর তরফ থেকে উড়ে আসে কটাক্ষ। সতীশ শুনতে পান, এক বিমানকর্মী বলেন, ‘সতীশ শাহর মতো অভিনেতারা প্রথম শ্রেণির টিকিট কী করে কাটতে পারেন?’
[আরও পড়ুন: ‘বেডরুমকে হাটে বাজারে নিয়ে এসেছে পরীমণি!’ বিচ্ছেদ বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ]
সতীশ টুইট করে লিখলেন, ”বিমানবন্দরে কর্মীর এমন প্রশ্ন শুনে আমি একটাই উত্তর দিয়েছি। কারণ আমরা ভারতীয়। তাই এই খরচ আমরা সহজেই দিতে পারি।”
I replied with a proud smile “because we are Indians” after I overheard the Heathrow staff wonderingly asking his mate”how can they afford 1st class?”
— satish shah🇮🇳 (@sats45) January 2, 2023
সতীশের এই টুইট দেখে অনেকেই গোটা ঘটনার নিন্দা করেছেন। অনেকে তো প্রতিবাদ করার কথাও জানিয়েছেন সতীশকে। তবে এ ব্যাপারে আপাতত চুপই থাকতে চান বলিউড অভিনেতা।
[আরও পড়ুন: পাকিস্তানি গান থেকে চুরি ‘বেশরম’! ভিডিও শেয়ার করে বলিউডকে একহাত গায়কের]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ