Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Pathaan

পাকিস্তানি গান থেকে চুরি ‘বেশরম’! ভিডিও শেয়ার করে বলিউডকে একহাত গায়কের

ভিডিওতে গানটি গেয়েও শোনালেন সাজ্জাদ আলি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৩, ১৪:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৩, ১৪:২৩

options
link
পাকিস্তানি গান থেকে চুরি ‘বেশরম’! ভিডিও শেয়ার করে বলিউডকে একহাত গায়কের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠান নিয়ে বিতর্তের শেষ নেই। এই ছবির ‘বেশরম’ গান যেদিন থেকে প্রকাশ্য়ে এল, সেদিন থেকেই দীপিকার পরনের গেরুয়া বিকিনি নিয়ে নানা টানাটানি। দেশের হিন্দু সংগঠনের লোকজন এতটা ক্ষেপে গেল যে, শাহরুখের পাঠান ছবি নিষিদ্ধ করতে শুরু করে দিলেন নানা পন্থা। তাতেও কি আর বিতর্ক থামে! এই যেমন, পাঠান ছবির বেশরম গান নিয়ে এবার সমালোচনায় নামলে পাকিস্তানের গায়ক সাজ্জাদ আলি।

পাকিস্তানের জনপ্রিয় গায়ক সাজ্জাদ আলি (Sajjad Ali) সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন সেখানেই তিনি ইঙ্গিতে জানান, ‘পাঠান’ ছবির ‘বেশরম’ গানটি তাঁর অনেক পুরনো একটি গানের একেবারে নকল।

Advertisement

এই ভিডিওতে গায়ক সাজ্জাদ জানান, কয়েকদিন আগে ইউটিউবে নতুন বলিউড সিনেমার গান শুনছিলাম। একটা দান শুনে আমার ২৫ বছর আগে তৈরি করা একটা গানের কথা মনে পড়ে গেল। এই ভিডিওতে গানটি গেয়েও শোনালেন সাজ্জাদ আলি।

[আরও পড়ুন: ‘প্রভাসের সামনে হৃতিক কিছুই না’, রাজামৌলির মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া]

প্রসঙ্গত, শাহরুখের ‘পাঠান’ (Pathaan) অশ্লীল! এই বিতর্কে ছবি বয়কটের ডাক থেকে শাহরুখের কুশপুতুল পোড়ানো, দীপিকার নামে নোংরা উক্তি, সব বিতর্কই প্রায় শেষ। আর এবার এই তালিকায় ঢুকে পড়ল অযোধ্যায় শাহরুখের পারলৌকিক ক্রিয়া! অযোধ্যার রাস্তায় এই ছবির প্রতিবাদে আগেই রাস্তায় নেমেছিলেন সেখানকার তপস্বী ছাবনীর সাধুরা। শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কারও দিয়েছিলেন পরমহংস আচার্য। এবার শাহরুখের পারলৌকিক ক্রিয়া হল অযোধ্যায়। নেতৃত্বে দিলেন সেই পরমহংস আচার্যই। তাঁর কথায়,‘‘এভাবেই জিহাদের শেষ করলাম।’’

প্রসঙ্গত, সম্প্রতি উলেমা বোর্ডের সভাপতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ”শাহরুখের এ ছবি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে। শুধু মধ্যপ্রদেশ নয় গোটা দেশেই যাতে ছবি মুক্তি না পায়, তার ব্যবস্থা করা উচিত।’’ তাঁদের যত আপত্তি ‘পাঠান’ নাম নিয়ে। অন্যদিকে, উলেমা বোর্ডের সভাপতি সৈয়দ আনাস আলির কথায়, ‘‘মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাঠান অত্যন্ত সম্মানীয়। এই ছবির নাম ও ছবিতে যে পোশাক ব্যবহার হয়েছে তাতে পাঠানদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যদি একান্তই এই ছবি মুক্তি পায়, তা হলে নাম বদল করতে হবে।” অন্যদিকে, হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ এনে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আদালতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sajjad Ali Official (@thesajjadali)

‘পাঠান’ (Pathaan) ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, “পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।” তাঁর কথায়, “পাঠান ছবির এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।”

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।” এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। তবে বিতর্কের মাঝেও ইউটিউবে গানটির ভিউ বাড়ছে হু হু করে।

[আরও পড়ুন: তুনিশা কাণ্ডে ‘লাভ জেহাদ’ তত্ত্ব ওড়ালেন শিজানের পরিবার, কী বললেন অভিনেতার মা?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.