সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আল ইজ ওয়েল’৷ ২০০৯ সালে এই মন্ত্র শিখিয়ে গিয়েছিলেন বাবা রাঞ্ছোরদাস৷ সেই মন্ত্রেই দীক্ষিত হয়েছিল ফারহান, রাজুরা৷ তিন ইডিয়টের কীর্তি আজও সবাইকে বোকাবাক্সের সামনে বসতে বাধ্য করে৷
[করিনা-তৈমুরের নয়া ছবি ভাইরাল নেট দুনিয়ায়]
‘থ্রি ইডিয়টস’-এর সেই পাগলামো আবার ফিরছে বড় পর্দায়৷ আজ্ঞে হ্যাঁ, ফিরছে ব়্যাঞ্চো, ফারহান, রাজু, প্রিয়া, সাইলেন্সাররা৷ তবে ভারতীয় পর্দায় নয় মেক্সিকোর সেলুলয়েডে৷ বলিউডের এই ব্লক বাস্টার থেকে অনুপ্রেরিত হয়েই স্প্যানিশ পরিচালক কার্লোস বোলাডো তৈরি করেছেন ‘থ্রি ইডিয়োটাস’৷ স্প্যানিশ ইডিয়টদের এই ঝলক আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ভাইরাসের সেই ক্লাসরুমে৷
মেক্সিকান পরিচালকের এই ছবিতে বন্ধু প্যাঞ্চোর খোঁজে বেরিয়ে পড়তে দেখা যাবে ফিলিপে ও বেটোকে৷ আমির, মাধবন, শরমনদের চরিত্রে দেখা যাবে আলফোনসো দোসাল, ক্রিস্চিয়ান ভাজকোয়েজ, জার্মান ভেলদেসকে৷ আর করিনার জায়গায় দেখা যাবে মার্থা হিগারেডা নামের অভিনেত্রীকে৷ চলতি বছরের মাঝামাঝিই মুক্তি পাবে এই ছবি৷ তবে স্পেনের দর্শকদের জন্য৷ তবে আপনি আরও একবার একান্ত আপন ব়্যাঞ্চোর খোঁজে বেরিয়ে পড়তেই পারেন৷
[ক্যামেরাম্যানের পায়ের উপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ির চাকা]
সর্বশেষ খবর
-
দুবাইয়ে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ফিরে এল হ্যান্ডশেক বিতর্ক
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর বিচ্ছেদ! পালাবদল হতেই গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা
-
দামোদরের জলে ভেসেছে গ্রাম, সৎকারের জন্য নৌকায় শ্মশানে নিয়ে যাওয়া হল মৃতদেহ!
-
সোমবার থেকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে ১৫০০ টাকা! কারা পাবেন?
-
পরিত্রাতা পথকুকুররাই! দিব্যাঙ্গ মহিলাকে ধর্ষণের হাত থেকে বাঁচাল চারপেয়ের দল, ভাইরাল ভিডিও