জল্পনা ছিল কে হবেন পরবর্তী ফেলুদা৷ সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন স্বয়ং সন্দীপ রায়৷ পরিচালক নিজেই জানিয়েছেন, পরবর্তী ফেলুদা আবীর চট্টোপাধ্যায় নয় হচ্ছেন সব্যসাচী চক্রবর্তীই৷ সব্যসাচী চক্রবর্তী ফেলুদার চরিত্রে ফিরে আসাটা অনুরাগীদের কাছে যতটা আনন্দের ততটাই চিন্তার পঞ্চাশের সব্যসাচীকে ফেলুদা হিসেবে কেমন লাগবে৷

চলতি বছরই পঞ্চাশ বছর পূর্তি হবে ফেলুদার৷ তাই এক তো ফেলুদাকে নিয়ে ছবি, দ্বিতীয়ত ফেলুদার পঞ্চাশ বছরকে স্মরণীয় করে রাখতে ডবল ফেলুদায় হাত দিয়েছেন সন্দীপ রায়৷
পঞ্চাশের ফেলুদার পাশে দেখা যাবে বছর তিরিশের নবীন তোপসেকে৷ এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে সব্যসাচীর পাশে তোপসে হিসেবে দেখা যাবে কোন অভিনেতাকে? সবুর করুন৷ সব্যসাচীর মগজাস্ত্রকে শান দিতে সাহায্য করবেন সাহেব ভট্টাচার্য৷ টুইটারে নিজেই সে কথা জানিয়েছেন সাহেব৷ এর আগে ফেলুদা সিরিজের রয়্যাল বেঙ্গল রহস্যতে প্রথমবার তোপসের চরিত্রে দেখা যায় সাহেবকে৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির