সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হলেন অভিনেতা শাহিদ কাপুর৷ শুক্রবার মুম্বইয়ের খারের হিন্দুজা হেলথকেয়ার সার্জিক্যাল হাসপাতালে সন্তানের জন্ম দেন শাহিদের স্ত্রী মীরা৷ মা ও সন্তান সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে৷
জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা ৭ টা ৫৬ মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন শাহিদের স্ত্রী মীরা৷ শিশুটি ২.৮ কেজি ওজনের হয়েছে বলে জানা গিয়েছে৷ বুধবার সন্ধ্যায় হাসপাতালে সুপ্রিয়া পাঠক এবং পঙ্কজ কাপুরও উপস্থিত ছিলেন৷
সন্তানের জন্মের আগে থেকেই সন্তান আসার খুশি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি আপলোড করতেন শাহিদ৷ আর বাবা হওয়ার পরও শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট৷ শাহিদও টুইট করে সন্তানের আসার খবরটি সকলকে জানিয়েছেন৷ টুইটে তিনি লিখেছেন, ‘সে এসেছে৷ এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না৷ শুভকামনার জন্য প্রত্যেককে ধন্যবাদ৷’

শাহিদ ও মীরার সন্তানের ছবি দেখার জন্য যখন তাঁদের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তখনই সদ্যজাতর ছবি ভাইরাল হল ইন্টারনেটে৷ সেই ছবিও দেখে নিন এই প্রতিবেদনে৷

সর্বশেষ খবর
-
হরমুজ ও সংলগ্ন অঞ্চলে নাবিক নিরাপত্তায় ‘বিশেষ সতর্কতা’, ৩ ভারতীয়র মৃত্যুতে বড় সিদ্ধান্ত দিল্লির
-
সমর্থকরাই প্রাণ! আমেরিকার আকাশছোঁয়া খরচে ৪০০০ ভক্তর জন্য বিশেষ বাসের ব্যবস্থা জার্মানির
-
‘এক মাসেই ডবল ইঞ্জিনের স্বাদ পাচ্ছে বাংলা, বাজেটেও থাকবে চমক’, কোন ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
-
৫ বছর ধরে পড়শির ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ছাত্রের অ্যাকাউন্টে! তারপর…
-
বৈভবের জাতীয় দলে অভিষেকে কাঁটা? সিরিজ নিয়ে সংশয়, বিবৃতি জারি করল বোর্ড