সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে যখন চারদিকে কেবল সম্পর্ক ভাঙার গল্প, তখন এসব থেকে দূরে শাহিদ-মীরার প্রেমকাহিনীটা কিন্তু একটু হলেও স্বস্তি দেয়৷ যখন এক এক করে প্রেমের চেনা ছবিগুলো পাল্টাচ্ছে, তখন শাহিদ আর মীরার একসঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তে আর কিছু না করুক, কিছুক্ষণের জন্য মনভাল করে দিতে পারে৷ পুনরায় হয়তো আস্থা ফিরিয়ে দিতে পারে ভালবাসার প্রতি৷
বলি হ্যান্ডসাম শাহিদ গত বছরই বিয়ে করেছিলেন দিল্লির মীরা রাজপুতকে৷ সাক্ষাৎকারে শাহিদ জানিয়েছিলেন, নন-ফিল্মি পরিবার থেকে আসা মীরার সরলতাই নাকি মুগ্ধ করেছিল তাঁকে৷ আর বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সুখবর দিয়েছে দম্পতি৷ শাহিদ-মীরার পরিবারে এখন নতুন অতিথির অপেক্ষা৷

আর সেই আনন্দেই বেশ কিছু ভাল মুহূর্ত কাটাচ্ছেন হবু মা-বাবা৷ সম্প্রতি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শাহিদ-মীরার এমনই এক মিষ্টি মুহূর্তের ছবি ভাইরাল হল৷ একটা মনভাল করে দেওয়া সেলফি৷ মীরার বেবি বাম্পের উপর মাথা রেখে আছেন শাহিদ৷ ঠিক যেমন করে হবু মা-র পেটের কাছে কান রেখে শিশুর গতিবিধি বুঝতে চেষ্টা করেন উৎসুক বাবারা, ঠিক তেমনভাবেই৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!