Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

একি! শেষে শাহরুখের বকুনি খেয়ে লজ্জায় পড়লেন সলমন!

শাহরুখের ঢঙেই বলতে হয়, "পিকচার অভি ভি বাকি হ্যায়৷"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৯, ১৭:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৯, ১৭:২৬

options
link
একি! শেষে শাহরুখের বকুনি খেয়ে লজ্জায় পড়লেন সলমন! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের কাছে বকা খেলেন সলমন! নিজের ভুল স্বীকারও করে নিলেন দাবাং খান! হলটা কী! তবে কি পুরনো কলহে ফের আগুন লাগল? নাহ্! সেসব কিছুই হয়নি৷ পুরোটাই হল ঠাট্টার ছলে৷

(গৌরি-শাহরুখের সঙ্গে আর থাকবে না আব্রাম!)

পুরনো ঝগড়া-বিবাদ মন কষাকষি এখন অতীত৷ ফের তাঁদের মধ্যে ভাব জমে উঠেছে৷ সোশ্যাল মিডিয়াতেই রয়েছে তার প্রমাণ৷ টুইটারে ‘রইস’ ছবির প্রচার করতে দেখা গিয়েছিল সলমন খানকে৷ আবার ‘সুলতান’ মুক্তি পাওয়ার আগে শাহরুখও বন্ধুর জন্য প্রচার চালিয়েছিলেন৷ তাঁদের বন্ধুত্ব আরও একবার রঙিন হয়ে ফুটে উঠতে চলেছে ছোটপর্দায়৷ ফের টেলিভিশনের টিআরপি আকাশ ছুঁতে চলেছে৷ কারণ ফের এক মঞ্চে হাজির হচ্ছেন করণ ও অর্জুন৷ ফের দুই বন্ধুর দাবাংগিরি দেখার অপেক্ষায় দর্শক৷

Advertisement

(গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা)

২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বিগ বাজেটের ছবি ‘রইস’৷ তারই প্রচারে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসে আসছেন কিং খান৷ এক মঞ্চে দুই সুপারস্টারের উপস্থিতিতে যে ফের জমজমাট হতে চলেছে শো, তা আর বলার অপেক্ষা রাখে না৷ শোনা গিয়েছে, আগামী ২০ তারিখ ওই পর্বের শুটিং করবেন দুই তারকা৷ যা দর্শকরা দেখতে পাবেন ২১ তারিখ৷ সেই পর্বেরই টিজার টুইটারে পোস্ট করেছেন সলমন৷ যেখানে সঞ্চালক সলমনকে পাওয়া গেল হরিয়ানার সুলতান রূপে৷ আর রইসের সংলাপে হাওয়া গরম করলেন বাদশা৷ এখনও না দেখে থাকলে চটপট টিজারটি দেখে ফেলুন৷ শাহরুখের ঢঙেই বলতে হয়, “পিকচার অভি ভি বাকি হ্যায়৷”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.