Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Bangladesh

তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জামাত নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামাত নেতার দাবি, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে, জামাতের মিডিয়া সেল আবার দাবি করেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নির্মিত।

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৫:৩৬

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৫:৩৬

options
link
তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জামাত নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল zoom
প্রতীকী ছবি।
Advertisement

জামাত নেতা তথা জাতীয় সংসদের সদস্য গাজি নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ভিডিও ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে বাংলাদেশে (Bangladesh)। ভিডিওতে দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে নজরুলের দাবি, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে, জামাতের মিডিয়া সেল আবার দাবি করেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নির্মিত।   

জানা গিয়েছে, তরুণীর নাম মরিয়ম বেগম। বয়স ১৮। মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বলেন, “গত ১৭ জুন নজরুলের সঙ্গে মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের পর মগবাজারে আমার অফিসে দু’জনে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানেই ভিডিওটি তোলা হয়েছে।” তাঁর অভিযোগ, পুরোটাই ষড়যন্ত্র। এর নেপথ্যে রয়েছে তাঁর শ্যালক ওবায়দুল্লাহ। মরিয়মও নজরুলের সঙ্গে বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জামাত নেতাও। তিনি বলেন, “বিয়ের পর আমি আমার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়মকে সঙ্গে নিয়ে মাসুমের অফিসে যাই। সেখানে প্রায় ১ ঘণ্টা আমরা থাকি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর অভিযোগ, সেই সময় তাঁর গাড়ির চালক এবং মরিয়মের মামা বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর কয়েকজন অপরিচিত ব্যক্তি তাঁদের ঘরে প্রবেশ করে তাঁদের আটকে রাখেন। লক্ষাধিক টাকাও দাবি করেন বলে অভিযোগ জামাত নেতার। এমনকী টাকা দিতে অস্বীকার করলে বিভিন্ন হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এ প্রসঙ্গে নজরুলের প্রথম স্ত্রী বলেন, “আমার স্বামীর সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। এটা নিয়ে যাঁরা কুৎসা রটাচ্ছেন, তাঁদের নিন্দা জানাই। এই জিনিস বন্ধ না হলে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.