সুপর্ণা মজুমদার: পাল্টে গিয়েছে প্রযোজক৷ তবে ছবি থেমে থাকবে না৷ ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনাতেই অাগস্ট মাসেই শুরু হবে পরিচালক অরিন্দম শীলের ‘অনুপ্রবেশ’-এর শুটিং৷ জানিয়ে দিলেন পরিচালক নিজে৷
[ক্যামেরাম্যানের পায়ের উপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ির চাকা]
ভৌগলিক সীমারেখা হামেশা তফাত গড়ে দেয় মানুষের জীবনে৷ এমনই এক জীবনকে উপন্যাসের পাতা থেকে সিনেমার পর্দায় তুলে আনবেন বলে ঠিক করেছিলেন পরিচালক অরিন্দম শীল৷ যৌথভাবে প্রযোজনার দায়িত্বে ছিল ভারতের বেঙ্গল সম্ভার এবং বাংলাদেশের বেঙ্গল গ্রুপ৷ কিন্তু হঠাৎ পিছিয়ে যায় বেঙ্গল গ্রুপ৷ কেন? প্রশ্নের উত্তরে শোনা যাচ্ছে নানা গুঞ্জন৷ অনেকেই বলছেন এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ৷ ভারত-বাংলাদেশের সীমান্তে প্রবেশ-অনুপ্রবেশের সাম্প্রতিক টানাপোড়েনও এর জন্য দায়ী হতে পারে মনে করা হচ্ছে৷
[কতটা পথ পেরলে তবে ‘সুমন’ হওয়া যায়?]
তবে কারণ যাই হোক, অতীত ভুলে ফের সামনের পথ ধরেছে টিম অনুপ্রবেশ৷ বাংলাদেশ থেকেই এগিয়ে এসেছে নতুন প্রযোজনা সংস্থা৷ তাই ‘দুর্গা সহায়’ পর্ব শেষ করেই নতুন ছবির কাজ পুরদমে শুরু করে দিচ্ছে অরিন্দম শীল অ্যান্ড কোম্পানি৷ চলতি বছরের আগস্টেই শুরু হচ্ছে শুটিং৷ ফ্লোরে নেমে পড়ছেন আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, ঋতাভরী চক্রবর্তীরা৷ তাঁদের সঙ্গ দিতে চলেছেন ওপার বাংলার চার অন্যতম সেরা নায়িকা পরি মণি, নুসরত ইমরোজ শিখা, ওপি করিম ও কুসুম শিকদার৷ দুই বাংলার এই তারকা সমাহার নিয়েই বড় পর্দায় সমরেশ মজুমদারের কাহিনিকে ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক৷
[ট্রেলারেই বাজিমাত করল ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’]
সর্বশেষ খবর
-
মহানায়কের জন্মশতবর্ষে বিশেষ উদ্যোগ মোদির, ১০০ টাকার রুপোর স্মারক মুদ্রা আনছে কেন্দ্র
-
রাষ্ট্রসংঘের নয়া মানচিত্রে ভারতের অংশ নয় অরুণাচল, আকসাই চিন! কড়া বার্তা নয়াদিল্লির
-
‘কানে বাজছে আর্তনাদ’, বলছেন প্রতিবেশী তরুণীরা, দিল্লিতে বাড়ি ভাঙার ভয়ংকর ভিডিও ভাইরাল
-
চুলের যত্নে জরুরি রিঠা, বাড়ির বাগানেই চাষ করা যাবে এই প্রাকৃতিক শ্যাম্পুর গাছ!
-
নেপাল বিপর্যয়ে নিখোঁজ স্ত্রী, ফেসবুক ডিপিতে সস্ত্রীক শুভ্রাংশুর সাদা-কালো ছবিতে কীসের ইঙ্গিত?