সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে নাবালককে নিগ্রহ করেছেন। এই ছিল অভিযোগ। নাবালক নির্যাতনের দায়ে গায়ক-অভিনেতা জুবিন গর্গকে তিন মাসের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানাও।
[কেন পর্নস্টারের পাশে মিঠুন চক্রবর্তীর ছেলে? নেটদুনিয়ায় তুঙ্গে বিতর্ক]
ঘটনাটি ঘটেছিল প্রায় বছর খানেক আগে। জানা গিয়েছে, প্রকাশ্যে ধূমপান করছিল ওই নাবালক। এর জেরেই তাঁকে চড় মারেন জুবিন। নাবালকের বাবা আবার ছিলেন সেই এলাকার প্রখ্যাত আইনজীবী অরূপ বরবরা। গায়কের বিরুদ্ধে ৩২৩, ৩৪১ ও ৫০৬ ধারায় মামলা করেন তিনি। সেই মামলার রায়ই শুক্রবার ঘোষণা হয়। গায়ককে তিন মাসের জেল হেপাজতের সাজা শোনান বিচারপতি। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। জুবিনের আইনজীবী জুনমণি দেবী জানিয়েছেন, ৩৪১ ধারায় দোষী সাব্যস্ত হননি গায়ক। বাকি দু’টি ধারায় এই সাজা শোনানো হয়েছে। তবে নিম্ন আদালতের তরফ থেকে এও জানানো হয়েছে যে সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাতে পারবেন গায়ক। জুবিন সেই পথেই হাঁটতে চলেছেন।
[উত্তেজক ছবিতে নেটদুনিয়ায় ঝড় তুলতে গিয়ে বেসামাল মল্লিকা]
জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন। গান গেয়েছেন ফিজা, গ্যাংস্টার, রাজ থ্রিডি, কৃষ থ্রি’র মতো সিনেমায়। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০-এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। গান ও অভিনয় দুইই এখনও সমান তালে চালিয়ে যাচ্ছেন অসমের এই তারকা। স্থানীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, বিষয়টি খুবই ছোটখাটো। সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন।
[টাকার জন্য সলমনের সঙ্গে এই কাজটিও করতে পারেন শাহরুখ!]
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর