Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Sohini Shovan Wedding

‘দেখা হওয়ার এক বছরে…’ বিয়ে মিটতেই আদুরে পোস্ট সোহিনীর, শোভনকে নিয়ে কী লিখলেন?

মিষ্টি এই মুহূর্তের ছবি শেয়ার করে নিলেন সোশাল মিডিয়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১১:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১১:৫৯

options
link
‘দেখা হওয়ার এক বছরে…’ বিয়ে মিটতেই আদুরে পোস্ট সোহিনীর, শোভনকে নিয়ে কী লিখলেন? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখা হয়েছিল ঠিক এক বছর আগে। কাউকে কিছু জানতে না দিলেও, মনে, স্বপ্নে তখন একসঙ্গে ঘর বাঁধার প্ল্যান। অনেক গুঞ্জন শুনেছেন। সোশাল মিডিয়ার হাত ধরে কটু কথাও কানে এসেছে। তবে প্রেম, বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্য়ায়। তবে কথায় আছে না, প্রেম হাজার চাইলেও লুকিয়ে রাখা যায় না। সেটাই যেন হল, সোমবার সন্ধে নাগাদ সই করে শোভনের জীবনসঙ্গী হলেন সোহিনী। টলিপাড়ার গুঞ্জনে পড়ল সিলমোহর। 

এবারটি আর লুকোচুরি করেননি শোভন ও সোহিনী। প্রকাশ্যেই লিখেছেন বিয়ের কথা। বিয়ে মিটতেই শোভনকে নিয়ে মনের কথা খোলসা করলেন সোহিনী। বিয়ের সাজে ছবি পোস্ট করে সোহিনী লিখলেন, ”দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।”

Advertisement

এদিন সকাল সকালই সারা হয় সোহিনী-শোভনের গায়ে হলুদের পর্ব। তার পরই বেনারসি পরে কনের সাজে সেজে ওঠেন সোহিনী। শোভনের পরনে ছিল ম্যাচিং ধুতি ও পাঞ্জাবি। সই করার পর সোহিনী বলেন, “শোভনকে স্বামী হিসেবে গ্রহণ করলাম।” তাতেই তুমুল হইচই। শোভনের গলায় বরমালা পরিয়ে দেন টলিউডের ‘সত্যবতী’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

 

[আরও পড়ুন: সোহিনী-শোভনের বিয়ের দিনই স্বস্তিকার গায়ে হলুদের ভিডিও প্রকাশ্যে, কার সঙ্গে গাঁটছড়া নায়িকার?]

গত বর্ষায় প্রথম আলাপ হয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly)। যিশু সেনগুপ্তর তত্ত্বাবধানে এক রবীন্দ্রসন্ধ্যা উদযাপনের অজুহাতে। অজুহাতই বলা ভালো। বছর ঘুরে বৃষ্টি নামতেই হল শুভ পরিণয়। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টিও নাকি হয়েছিল। নির্দিষ্ট সময়ে বরবেশ ধারণ করেন শোভন। আইনিভাবেই বিয়ে সারেন অভিনেত্রী-গায়ক। তার পর হয় সিঁদুরদান ও মালাবদল। এদিনের নিমন্ত্রিতদের তালিকায় টলিউড তারকার সংখ্যা ছিল হাতেগোনা।

এর আগে সংবাদ প্রতিদিনের ‘পপকর্ন’কে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী জানিয়েছিলেন, তিনি খুব আড়ম্বর করে বিয়ের মূল অনুষ্ঠান করতে চান না। তাই ছিমছামভাবেই সমস্ত কাজ সারলেন। কাছের মানুষদের সাক্ষী রেখে শোভনের গলায় দিলেন মালা। মিষ্টি এই মুহূর্তের ছবি শেয়ার করে নিলেন সোশাল মিডিয়ায়।

[আরও পড়ুন: মুখে মিষ্টির মজা! নিয়ন সবুজ বিকিনিতে চরম সুখ মালাইকার]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.