Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬

নেট-দুনিয়ায় শোরগোল ফেললেন সোনু নিগমের বোন টিশা!

টিশার সেই রক্তে ঢেউ তোলা প্রণয়লীলা দেখে নিন ভিডিওয় ক্লিক করে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০১৬, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০১৬, ১৯:০৮

options
link
নেট-দুনিয়ায় শোরগোল ফেললেন সোনু নিগমের বোন টিশা! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদাটি তো বিখ্যাত বটেই! যে খ্যাতি কি না তাঁর দীর্ঘ পথ চলার ফসল! তবে বোনটিও যে কিছু কম যান না, সম্প্রতি প্রমাণিত হল তা! যথাযথ ভাবে আত্মপ্রকাশের পর থেকেই তাঁকে ঘিরে উত্তাল হল নেট-দুনিয়া!

teesha1_web
কী এমন করেছেন সোনু নিগমের বোন টিশা নিগম?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

teesha2_web
যে পথে দাদার খ্যাতি, বোনও হাঁটছেন সেই পথ ধরেই। নিজেকে পরিচিত করে তোলার জন্য তৈরি করেছেন এক মিউজিক ভিডিও। হুবহু সোনু নিগমের ঘরানা মেনেই। মনে আছে আশির দশকে সোনু নিগমের হিট হওয়া একটার পর একটা মিউজিক ভিডিওর কথা? যে ভিডিওগুলোর বেশির ভাগেই গায়ককে দেখা যেত ভাঙা প্রেমের স্মৃতিচারণে? সঙ্গে দেখা যেত সুন্দরীদের সঙ্গে আলতো শরীরী প্রেম?

teesha3_web
ওই একই থিমে নিজের মিউজিক ভিডিও  সাজিয়েছেন টিশা। ‘কাটনা নাই’ গানে শোনা যাচ্ছে তাঁর দক্ষ গায়কি আর দেখা যাচ্ছে রক্তে ঢেউ তোলা রোমান্স-পর্ব। যে গানটি সোনু নিগমের অনুরোধে টিশার জন্য কম্পোজ করেছেন সাজ্জাদ আলি।

teesha4_web
বিশ্বাস না হলে টিশার সেই প্রণয়লীলা দেখে নিন ভিডিওয় ক্লিক করে!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.