সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপারহিরো তিনি হয়েছেন বটে, তবে এত সুন্দরভাবে হয়তো নন৷ এমনিতে বলতে গেলে বলিউডের বেতাজ বাদশা৷ হাজার একটা কাজ নিয়ে তাঁর ব্যস্ততা তুঙ্গে৷ কিন্তু, নিজের খানদানের ছোট্ট সদস্যের জন্য হামেশা সময় থাকে শাহরুখ খানের কাছে৷
আব্রাম চাইলে ‘রা-ওয়ান’-এর খোলস থেকে স্পাইডারম্যানও হতে পারেন তিনি৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় এর প্রমাণ দিলেন কিং খান৷ ইনস্টাগ্রামে আপলোড করলেন নিজের ও আব্রামের এক ‘সুপার’ ভিডিও৷
ইমতিয়াজ আলির ছবির শুটিংয়ের সৌজন্যে বর্তমানে আমস্টারডামে রয়েছেন কিং খান৷ নিজের কাছেই রেখেছেন আব্রামকে৷ দুই জনে মিলে এভাবেই সময় কাটাচ্ছেন শুটিংয়ের অবসরে৷ আর সুপারস্টার বাবাকে নাকি অভিনয়ে দিব্যি টক্কর দিচ্ছে খুদে আব্রাম৷
সর্বশেষ খবর
-
হড়পা বানে বেঁচে ফিরে মহামারির গ্রাসে! আতঙ্ক পিছু ছাড়ছে না নেপালের, জারি হাই অ্যালার্ট
-
উত্তরবঙ্গের জন্য ‘ওয়েক-আপ কল’ নেপালের বিপর্যয়! পাহাড় নিয়ে সতর্ক রাজ্য
-
জলদানবের আগ্রাসনেও অটুট নেপালের সবুজবাড়ি! অলৌকিক কাণ্ড? উত্তর দিলেন বাড়ির মালিক
-
নতুন ইনডেক্স আনল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, জেনে নিন খুঁটিনাটি
-
প্রায় আড়াইশো কর্মী ছাঁটাই করবে জোম্যাটো! প্রভাব পড়বে পরিষেবায়?