সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ আমস্টারডাম বিমানবন্দরে দেখা মিলল কিং খানের৷ সঙ্গে অভিনেত্রী অনুষ্কা শর্মা৷ বিমানবন্দরে উপস্থিত বাকি মানুষজনকে বিশেষ পাত্তা না দিয়ে দু’জন একেবারে নিজেদের মধ্যে মগ্ন৷ ঠিক আর পাঁচটা প্রেমিক যুগলের মতো৷
তবে কি প্রেম করছেন শাহরুখ-অনুষ্কা?
হয়তো প্রেম করছেন কিং খান এবং অনুষ্কা৷ কিংবা চলছে প্রাথমিক পর্যায়ের মন দেওয়া-নেওয়া৷ কিন্তু সবটাই অনস্ক্রিন৷ আসলে পরিচালক ইমতিয়াজ আলির আগামী ছবি ‘দ্য রিং’-এর শুটিংয়ের জন্য বর্তমানে প্রাগে রয়েছেন শাহরুখ ও অনুষ্কা৷ আর সেই ছবির শুটিংয়ের জন্যই এই দুই তারকাকে দেখা গিয়েছে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে৷ তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক স্বয়ং৷
শাহরুখ যেখানে শুটিংয়ের ফাঁকে ছেলে আব্রামের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, অন্যদিকে অনুষ্কা হাজার ব্যস্ততার মাঝে ভক্তদের সঙ্গে তুলছিলেন সেলফি৷ সব মিলিয়ে শুটিং সেশন সকলেই বেশ উপভোগ করছিলেন৷
দেখে নিন শুটিংয়ের বেশ কিছু ছবি:
সর্বশেষ খবর
-
যাদের পড়িয়েছি, শিখেছি তাদের থেকেও: দ্রৌপদী মুর্মু
-
ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত! দুর্গাপুরে ভোররাতে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’
-
কলকাতা লিগের ডার্বিতে স্ট্র্যাটেজি তৈরি দিলেমপেরিসের, শেষমেশ কাদের ছাড়ছেন হাবাস?
-
বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে উপড়ে ফেলার অভিযোগ, বারুইপুরে জোর শোরগোল
-
পুজোর আগেই শুরু আইএসএল, ফিরছে পুরনো ফরম্যাটে? অবশেষে বিস্তারিত ঘোষণা ফেডারেশনের