সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী, দ্য বিগিনিং’ ফের মুক্তি পেল শুক্রবার৷ দেশজুড়ে ১০০০টিরও বেশি স্ক্রিনে আজ মুক্তি পেয়েছে এস এস রাজামৌলির এই সিনেমার হিন্দি ভার্সন৷
Young Rebel Star #Prabhas‘s – @ssrajamouli‘s #Baahubali1 – RE RELEASE TODAY!#Baahubali2 releasing on #28April#wkkb@BaahubaliMovie @Shobu_ pic.twitter.com/DarmQpGA4k
Advertisement— Prabhas (@PrabhasRaju) April 7, 2017
আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে বাহুবলী সিনেমার দ্বিতীয় ও অন্তিম পর্ব, ‘বাহুবলী, দ্য কনক্লুশন’৷ মার্কেটিং স্ট্র্যাটেজি মেনে সেই সিনেমা রিলিজের আগে এদিন ফের প্রথম পর্বটি পুনরায় রিলিজ করল করণ জোহরের ধর্মা প্রোডাকশন৷ করণ নিজেই সেই কথা টুইট করে জানিয়েছেন এদিন৷ অনলাইন ওয়ালেট পেটিএমে টিকিট কাটলে একটির সঙ্গে আরেকটি মিলবে বিনামূল্যে৷
It begins again tomorrow! Buy #Baahubali 1 tickets & get assured tickets for #Baahubali2! https://t.co/lpYwZ7MqAi https://t.co/cpJOuPAzdU pic.twitter.com/fgdM2rXU8r
— Dharma Productions (@DharmaMovies) April 6, 2017
করণ টুইট করেছেন, “১০০০-এরও বেশি স্ক্রিনে ভারতের সবচেয়ে বড় সিনেমা বাহুবলী ফের মুক্তি পেল৷ এটাই সবচেয়ে বড় রি-রিলিজ৷ আগামী ২৮ এপ্রিল বাহুবলীর অন্তিম পর্ব দেখতে ভুলবেন না৷”
Relive the experience of @BaahubaliMovie in cinemas again & prepare for the epic saga on April 28th! @karanjohar @ssrajamouli pic.twitter.com/jO1EfcsJ7B
— Dharma Productions (@DharmaMovies) April 7, 2017
২০০ কোটি টাকারও বেশি খরচে নির্মিত ‘বাহুবলী ২’ ইতিমধ্যেই স্যাটেলাইট ও ডিস্ট্রিবিউশন স্বত্ত্ব বিক্রি করে ৫০০ কোটি টাকা উপার্জন করে ফেলেছে৷ এই সিনেমায় রয়েছেন প্রভাস, রানা দুগ্গাবতী, তামান্না ভাটিয়া, অনুষ্কা শেট্টি৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!