সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছরের একরত্তি মেয়েকে গণধর্ষণ করে খুনের ঘটনায় গোটা দেশ যখন আতঙ্কিত, তখন বলিউড তারকা সানি লিওনের একটি ছবি খুবই প্রাসঙ্গিক হয়ে উঠল। শনিবার নিজের ছোট্ট মেয়ে নিশাকে সবরকম অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন সানি। মেয়েকে কথা দিলেন, প্রয়োজনে নিজের প্রাণের বিনিময়েও তাকে রক্ষা করবেন। সে যেন কখনও নিজেকে একা ভেবে ভয় না পায়!
[সাসপেন্স, থ্রিলারে জমজমাট দেব-রুক্মিণীর ‘কবীর’]
ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে সানি লিখছেন, ‘আমি প্রমিস করছি, বাইরের যে কোনও অশুভ শক্তির হাত থেকে তোমাকে রক্ষা করব। তার জন্য যদি আমাকে নিজের জীবন বাজি রাখতে হয়, আমি তাতেও পিছিয়ে আসব না।’ গতবছরই নিশাকে দত্তক নেন সানি ও তাঁর স্বামী। তিনি আরও লিখেছেন, ‘খারাপ মানুষদের হাত থেকে শিশুদের রক্ষা করা অভিভাবকদের দায়িত্ব। তা বলে শিশুদের কাছ থেকে শৈশব চুরি করে নিলে হবে না। সন্তানকে আরও বেশি কাছে টেনে নিতে হবে আমাদের।’
একজন দায়িত্বশীল মা হিসাবে সানির তাঁর সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক। বিশেষত কাঠুয়া পরবর্তী সময়ে গোটা দেশের অধিকাংশ অভিভাবকই এখন নিজের কন্যাসন্তানের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছেন। তাঁরা প্রশ্ন তুলছেন, বিজেপি যে দেশ জুড়ে ‘বেটি বাঁচাও’ অভিযান শুরু করেছিল, এই কি তার ফলাফল? বিরোধীরা হাঙ্গামা জুড়ে দিয়েছেন, ‘বেটি বাঁচাও’ নয়, বরং বিজেপির হাত থেকে এখন ‘বেটিদের বাঁচাও।’
[শিউলি ফুলের গন্ধ থমকে দেয়? তাহলে ‘অক্টোবর’-এর স্নিগ্ধতা মন কাড়বে]
নিশা ছাড়াও সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারের আরও দুই সন্তান রয়েছে। তাদের নাম আশার ও নোয়া। এবছর সারোগেসির মাধ্যমে এই দুই যমজ সন্তানের জন্ম হয়। তিন সন্তানের মা সানি সম্প্রতি একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যখন আমরা নিশাকে দত্তক নিই, ওর বয়স তখন ২১ মাস। ও আমাদের চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখেছি। আর তাই ওকে নিয়ে আমার চিন্তার শেষ নেই।’
দেখুন কী লিখেছেন সানি:
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে