সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোন টালবাহানা নয়, এবার দ্রুত নিষ্পত্তি হোক বলি-অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলার৷ মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ বম্বে হাইকোর্ট এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
বম্বে হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালে এই মামলার তদন্তভার নেয় সিবিআই৷ কিন্তু তদন্ত প্রক্রিয়ায় একেবারেই খুশি নন জিয়া খানের মা রাবিয়া আমিন৷ মামলার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দারা ঢিমে তালে করছেন বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাবিয়া৷ তাঁর অভিযোগ, এই মামলার শুনানি সঠিক পদ্ধতিতে করছে না বম্বে হাইকোর্ট৷ বিশেষ সরকারি আইনজীবীর অনুপস্থিতিতেই মামলার শুনানি হচ্ছে৷ মামলার তদন্তভার সিবিআই নয় বিশেষ তদন্তকারী দলের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাবিয়া৷ সেই মামলারই শুনানি ছিল এদিন৷ এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ৭ জুন৷ মূল অভিযুক্ত সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হোক এমন আবেদনও করেন রাবিয়া৷
২০১৩ সালে মুম্বই নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ‘নিঃশব্দֹ’-এর অভিনেত্রী জিয়া খানের ঝুলন্ত দেহ৷ দেহের পাশ থেকে উদ্ধার হয় ছয় পাতার সুইসাইড নোট৷ খুনে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজকে৷ বর্তমানে জামিনে মুক্ত হিরো ছবির নায়ক সুরজ৷
সর্বশেষ খবর
-
পেট্রোলের বিকল্প এবার E85, বাতিল হবে পুরনো গাড়ি? কী বলছে কেন্দ্র
-
২৬/১১ হামলায় কুড়ি জন অন্তঃসত্ত্বার প্রাণরক্ষা, ‘বীরাঙ্গনা’ নার্স অঞ্জলির ভূমিকায় কঙ্গনা
-
বহু জায়গায় দরবারেও মেলেনি! নিজের টাকায় পড়ুয়াদের জন্য পাকা রাস্তা নির্মাণ প্রধান শিক্ষকের
-
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ায় মারাত্মক ট্রোলড! বিতর্কের ঝড়ে কী জবাব অপরাজিতার?
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?