সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের আনাচে-কানাচে এখন শুধুই প্রতিবাদের ভাষা৷ ‘পদ্মাবতী’র সেটে পরিচালক সঞ্জয় লীলা বনশালির উপর করনি সেনার হামলার তীব্র ধিক্কার জানাচ্ছেন বলি সেলেবরা৷ প্রতিবাদের এই আন্দোলনে এবার সামিল হলেন সুশান্ত সিং রাজপুত৷ টুইটারে নিজের নাম থেকে ‘রাজপুত’ পদবীটিই সরিয়ে দিলেন অভিনেতা৷
‘পদ্মাবতী’র সেটে থাপ্পড় বনশালিকে, চলল ব্যাপক ভাঙচুর
শুধু নিজের পদবী বাদ দিয়েই ক্ষান্ত হননি সুশান্ত, টুইটারে বনশালির উপর আক্রমণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ তিনি প্রশ্ন তুলেছেন, কোন পথে আমরা যাচ্ছি? মানবিকতার থেকে বড় কোনও ধর্ম বা জাতি হয় না৷ হিংসা কোনও সাহসিকতা নয়৷ কাপুরুষরাই এই ধরনের কাজ করে৷ যতদিন পর্যন্ত আমরা নিজেদের পদবী আঁকড়ে বসে থাকব, ততদিন ভুগতে হবে৷ সাহস থাকলে নিজের নাম নিয়ে সামনে এসো৷ এমনটাই বিস্ফোরক সুশান্ত৷
We would suffer till the time we’re obsessed with our surnames.
If you’re that courageous,give us your first name to acknowledge.#padmavati— Sushant (@itsSSR) January 27, 2017
What are we turning into ?#heartbroken #Padmavati
— Sushant (@itsSSR) January 27, 2017
পরিচালকের হেনস্তার প্রতিবাদে সরব হয়েছে গোটা বলিপাড়া৷ দীপিকা-রণবীর-শাহিদ থেকে করণ জোহর, অনুরাগ কশ্যপ, সবাই পাশে দাঁড়িয়েছেন পদ্মাবতীর পরিচালকের৷
‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ
বনশালিকে মারধরের ঘটনায় নীরবতা ভাঙলেন দীপিকা, রণবীর ও শাহিদ
এদিকে ঘটনার পর থেকেই অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ছবির প্রযোজনা সংস্থা৷ যদিও বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ছবিতে ইতিহাসকে কোনওভাবেই বিকৃত করা হয়নি৷ আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর সম্পর্ক নিয়ে কোনও আপত্তিকর দৃশ্য শুট করা হয়নি বলেও জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার