সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ বছর আগে এই শহরই তাঁকে দিয়েছিল বিশ্বজয়ীর সম্মান। অষ্টাদশী শ্যামলা তন্বীর মাথায় উঠেছিল বিশ্বসুন্দরীর মুকুট। এবার সেই শহরেই ফিরে যাচ্ছেন তিনি। সেই একই প্রতিযোগিতা। কিন্তু এবার প্রতিযোগী নয়, বিচারকের বেশে।
ঠিক ২৩ বছর আগে ফিলিপিনসের ম্যানিলা শহরে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশকে গৌরব এনে দিয়েছিলেন সুস্মিতা সেন। সেদিনের অষ্টাদশী আজ ৪১। এবার তিনিই এবছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর আসন অলঙ্কৃত করবেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেকথা ফাঁস করলেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, ‘যে ম্যানিলা তাঁকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব খুশি।’
এমাসের ৩০ তারিখ হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভারতের প্রতিনিধিত্ব করবেন রশ্মিতা হারমূর্তি।
সর্বশেষ খবর
-
কামান দাগা হয় অষ্টমীতে, বাংলার ৩২৬ বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস গায়ে কাঁটা দেবে
-
চা বাগানের মাটির নিচে বিপুল ভাণ্ডার, রাজগঞ্জে অভিযানে মিলল লক্ষ লক্ষ টাকার চোলাই!
-
মেঝেতে পড়ে থাকা ভাঙা নুডল দিয়েই ভুজিয়া! ওয়াই ওয়াই নুডল উৎপাদন বন্ধের নির্দেশ
-
নিয়ম ভেঙেই মেসিকে সম্মান! ম্যাচের ১০ মিনিটে খেলা থামালেন দর্শকরা, তারপর… ভাইরাল ভিডিও
-
দুর্গের রক্ষাকর্তা স্বয়ং পবনপুত্র! ৩০০০ ফুট খাড়াই সিঁড়ি চড়ে বজরংবলি দর্শন করেন ভক্তরা