Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬

পাক সহকর্মীদের মিস করছেন, প্রকাশ্যে কেঁদে ফেললেন শ্রীদেবী

সিনেমা নয় ঘোর বাস্তব। দেখুন ভিডিও -

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৭, ১৪:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০১৭, ১৪:৫১

options
link
পাক সহকর্মীদের মিস করছেন, প্রকাশ্যে কেঁদে ফেললেন শ্রীদেবী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা একটু ধীর গতিতে হলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে বেড়েছে দর্শকের সংখ্যা। ব্যবসায়ের নিরিখে প্রথম সপ্তাহেই বেশ ভাল ফল করেছে শ্রীদেবীর ‘মম’। কিন্তু ছবির ভাল ব্যবসা সত্ত্বেও সুখে নেই ‘মিস হাওয়া হাওয়াই’। মনের কোণে তাঁর জমে রয়েছে ভীষণ দুঃখ। কেন? কারণ সাফল্যের এই দিনে তিনি মিস করছেন নিজের পাকিস্তানি সহকর্মীদের। এক বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের এই আবেগ প্রকাশ করেই ফেললেন বলিউড ডিভা। নিজের পাক সহকর্মীদের বিষয়ে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন শ্রী।

Advertisement

সাসপেন্স থ্রিলার হলেও ‘মম’-এ ফুটিয়ে তোলা হয়েছে মা ও মেয়ের সম্পর্ক। শ্রীদেবী নিজেও বাস্তব জীবনে দুই কন্যার মা। শোনা গিয়েছে, ছবি তৈরির সময় নিজের অনস্ক্রিন কন্যা সজল আলির সঙ্গে বেশ ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল নায়িকার। নিজের মেয়ের মতোই ভালবেসে ফেলেছিলেন পাকিস্তানি সহকর্মীটিকে। একইসঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল পাক কো-স্টার আদনান সিদ্দিকির সঙ্গে।

[বিসর্জন-এর স্মৃতি উসকে ফিরছে আবির-জয়া জুটি]

সকলে মিলে কঠিন পরিশ্রম করে সিনেমাটি তৈরি করেছিলেন। কিন্তু সিনেমা তৈরি ও তার সাফল্যের এই দিনের মাঝে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। পালটে গিয়েছে দুই দেশের সম্পর্কের সমীকরণ। নিত্যদিন পাকিস্তানি সেনার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটছে। যোগ্য উত্তর দিচ্ছেন ভারতীয় জওয়ানরাও। পাক শিল্পীদের ভারতে আসার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা। তাই ছবির এই সাফল্যের দিনে শ্রীদেবীর পাশে নেই তাঁর অনস্ক্রিন কন্যা সজল ও বন্ধু আদনান। দু’জনকে ভীষণই মিস করছেন অভিনেত্রী। তাঁর এই আবেগই মিডিয়ার ক্যামেরার সামনে বেরিয়ে এল চোখের জল হয়ে। অনস্ক্রিন ‘মম’-এর এই আবেগ ছুঁয়ে গিয়েছে তাঁর পাকিস্তানি কন্যা সজলকেও। ফেসবুকেই ‘শ্রীমাম্মা’কে উত্তর দিয়েছেন তিনি।

[টাকা তছরুপের অভিযোগে জেল হেফাজতে ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত এই অভিনেত্রী]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.