Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Bigg Boss Winner Tejasswi Prakash

চলতি বছরে বিয়ে করবেন তেজস্বী প্রকাশ, বিগ বস জিতেই বড় সিদ্ধান্ত অভিনেত্রীর

জানেন পাত্র কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২২, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২২, ১৭:১৭

options
link
চলতি বছরে বিয়ে করবেন তেজস্বী প্রকাশ, বিগ বস জিতেই বড় সিদ্ধান্ত অভিনেত্রীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বস ১৫ (Bigg Boss 15) জেতার পর থেকে টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশের (Tejasswi Prakash) জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। এতদিন যাঁরা তেজস্বীকে চিনতেন না, তাঁরাও এখন অভিনেত্রীকে নিয়ে জল্পনাও মত্ত। আর হবে নাই বা কেন? বিগ বস জেতার পর থেকে যেভাবে তেজস্বীকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে তার ফলে অভিনেত্রীর নাম এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। সে নয়, অন্য কথা। তেজস্বী ফের খবরে ফিরে এলেন। তবে এবার বিগ বসের জন্য নয়, একেবারেই ব্যক্তিগত কারণে।

গপ্পোটা হল, বিগ বসের ঘর থেকেই প্রেম শুরু তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রার। এদিকে বিগ বসের ফলাফল প্রকাশ পেতেই দর্শকরা হতবাক। সবাইকে পিছনে ফেলে প্রথম হলেন তেজস্বী, দ্বিতীয় স্থানে প্রতীক ও তৃতীয় স্থানে করণ কুন্দ্রা। লোকে মনে করেছিল, বিগ বসের ঘরে প্রেম, বিগ বসেই হবে শেষ। কিন্তু লোকের ভাবনাকে উসকে দিলেন করণ ও তেজস্বী নিজেই।

Advertisement

[আরও পড়ুন: সৌদি আরবে সলমন ম্যাজিক, বিনোদন জগতের ‘সেরা ব্যক্তিত্ব’ সম্মান পেলেন বলিউডের ‘দাবাং’ নায়ক!]

Karan Kundrra and Tejasswi Prakash

সম্প্রতি দেখা গিয়েছে, তেজস্বীর বাড়ির সামনে গিয়ে, অভিনেত্রীর সঙ্গে দেখা করেছেন করণ। শুধু তাই নয়, তেজস্বীর মা-বাবার সঙ্গেও দেখা করেছেন নাকি অভিনেতা। আর সেখান থেকেই প্রকাশ্যে এসেছে তেজস্বী ও করণের বিয়ের খবর। আর এই খবরে সিলমোহর দিয়েছেন খোদ তেজস্বীর বাবাই।

সম্প্রতি তেজস্বীর বাবা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, খুব তাড়াতাড়িই বিয়ে করবেন তেজস্বী ও করণ কুন্দ্রা। ওরা দুজনে আরও একটু সময় চাইছে নিজেদের সম্পর্ক নিয়ে। খুব জলদিই অনুরাগীরা সুখবর পাবেন।

এবারের বিগ বসে কোন প্রতিযোগী সেরার মুকুট ছিনিয়ে নেবেন, তা জানতেই গোটা দুনিয়া অধীর আগ্রহে বসে ছিল। তবে শেষমেশ, তেজস্বী প্রকাশ বিগ বস জিতে নেওয়ায় খুব একটা খুশি নয় কেউই। হঠাৎ করে কীভাবে তেজস্বী ছিনিয়ে নিলেন শিরোপা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা নেটিজেনদের। তবে শুধু নেটিজেনরাই নয়। তেজস্বীর জয়কে মোটেই ভাল চোখে দেখছেন না টেলিভিশনের জনপ্রিয় তারকারা। প্রতীক সেহজপালের জনপ্রিয়তাকে পিছনে ফেলে কীভাবে তেজস্বী এগিয়ে যেতে পারে, তা নিয়ে ধন্দে রয়েছেন অনেকেই। অভিনেত্রী গওহর খান তো টুইটারে স্পষ্টই লিখে ফেললেন, তেজস্বী একেবারেই এই খেতাবের যোগ্য নয়! অন্যদিকে শেফালি জরিওয়ালা লিখলেন, ”বিগ বস না জিতলেও, প্রতীক দর্শকদের মন জয় করেছে।”

Karan Kundrra and Tejasswi Prakash

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ বলছেন, তেজস্বীর জেতার নেপথ্য়ে নিশ্চয়ই বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। তবে এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি বিগ বসের অন্দরের কেউই। বিগ বসের টিমের মতে, পুরোটাই দর্শকদের ভাল লাগার উপর নির্ভর করেছে।

[আরও পড়ুন: ১৬ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন হৃতিক রোশন! জানেন কে সেই নায়িকা?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.