সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি বিয়ে সারার পর অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর প্রথম জন্মদিন। আর তা স্বভাবতই অন্যভাবে পালিত হল। নেপথ্য নায়ক স্বামী রুদ্রজিৎ মুখোপাধ্যায়। সেই সব ছবি ও ভিডিও নিজেদের সোশ্যাল সাইটেও শেয়ার করেছিলেন নবদম্পতি। এবার এই তারকা জুটি অনুরাগীদের সামনেও প্রকাশ্যে আনলেন প্রি-এনগেজমেন্ট-এর কয়েকটি ছবি। সুন্দর লোকেশনে রুদ্রজিৎ-প্রমিতার রোম্যান্টিক মুহূর্ত ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
Forever us.. ❤❤My Dream love.. ❤❤ . . Photography The Wedding Canvas Mua &Hair Kaushik Das Designer Kushal Chatterjee
AdvertisementPosted by Promita Chakrabartty on Saturday, February 20, 2021
[আরও পড়ুন: ফ্লোরাল বিকিনিতে নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন মুনমুন কন্যা রিয়া, দেখেছেন ছবি?]
গোটা ভ্যালেন্টাইনস সপ্তাহজুড়ে স্ত্রী প্রমিতার (Promita Chakrabartty) জন্য নানারকম সারপ্রাইজের পরিকল্পনা করেছিলেন রুদ্রজিৎ। এবারও বিয়ের পর প্রমিতার প্রথম জন্মদিন নিজের হাতে ঘর সাজিয়েছিলেন রুদ্রজিৎ ( Rudrajit Mukherjee)। সেই ছবিও ভাইরাল।
Husband যখন surprised করে..🎊❤🎊🎈 My best birthday gift.. ❤🎁
Posted by Promita Chakrabartty on Friday, February 19, 2021
প্রেমদিবসেই পুরুলিয়ায় গিয়ে বাগদান পর্ব সেরেছিলেন প্রমিতা চক্রবর্তী এবং রুদ্রজিৎ মুখোপাধ্যায়। আংটি বদলের পর দু’জনে আইনি বিয়েও সেরে ফেলেন। তারপর তাঁরা ফিরে আসেন কলকাতায়। ব্যস্ত হয়ে পড়েন নিজেদের সিরিয়ালের শুটিং নিয়ে। বর্তমানে ‘জীবনসাথী’র শুটিং করছেন রুদ্রজিৎ। ‘জীবনসাথী’-তে তূর্ণর ভূমিকায় অভিনয় করছেন রুদ্রজিৎ।
অন্যদিকে, প্রমিতাও ব্যস্ত হয়ে পড়েছেন নিজের কাজ নিয়ে। প্রসঙ্গত, ‘বধূবরণ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালবাসা কুড়িয়ে নিয়েছিলেন প্রমিতা। এরপর তাঁকে দেখা গিয়েছিল, ‘সাত ভাই চম্পা’ সিরিয়ালে। সেখানে রাঘবেন্দ্রর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রুদ্রজিৎকে। অভিনয় সেটেই একসঙ্গে কাজ করতে করতে শুরু হয় তাঁদের প্রেম কাহিনি। সেই প্রেম, ভালবাসার দিন অর্থাৎ ১৪ তারিখ পেয়েছে পরিণতি।
[আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট রেখে রাজকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা শুভশ্রীর, দিলেন বিশেষ উপহারও]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক