সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি টলিউডের ছকভাঙা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটপর্মেও তাঁর অবাধ বিচরণ। সিনেমা হোক বা সিরিজ, চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে কখনও পিছপা হননি। বরাবরই সাহসী ঋ। এবার সোশাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিলেন টলিউড অভিনেত্রী।
সদ্য মা হয়েছেন ঋ। শুক্রবার রাতে সোশাল মিডিয়া তিনি লেখেন, “আমি এখন একজন মা।” সেই পোস্ট দেখে প্রায় চমকে উঠেছিলেন অনুরাগীরা! আসলে এক চারপেয়ে সন্তানের মা হয়েছেন ঋ। সাধ করে যার নাম রেখেছেন তীর্থস্থানের নামে। সদ্যোজাত সেই সারমেয়র নাম নবদ্বীপ সেন। আর সেই পোস্টেই শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ঋ-এর কাছের বন্ধুরা।
[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র পর ফের বাণপ্রস্থে যাচ্ছেন শাহরুখ? বছরশেষে বোমা ফাটালেন বাদশা]
প্রসঙ্গত, নিজের শর্তে জীবন কাটাতে ভালোবাসেন ঋ। তাঁর ব্যক্তিগত জীবন থেকে কাজ, বরাবরই চর্চার শিরোনামে থেকেছে। দিন কয়েক আগেই তাঁর পোস্ট করা একটি ছবি নিয়েও কম শোরগোল হয়নি। তবে কোনওদিনই কারও কথা, কুকথাকে পাত্তা দেননি অভিনেত্রী। বর্তমানে টেলিপর্দাতেই তাঁকে বেশি দেখা যায়। এবার ঋ-এর পরিবারে নতুন সদস্য। সেই খুদে চারপেয়েকে নিয়েই খুশিতে ডগমগ ‘মা’ ঋ।
[আরও পড়ুন: ‘সমকামী নাকি! বাথরুমে হচ্ছেটা কী?’, মৌনী-দিশার কাণ্ড দেখে ভিরমি খাচ্ছে নেটপাড়া]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা