Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬

আত্মঘাতী জনপ্রিয় টেলি অভিনেত্রী সেজল শর্মা, মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

আমির খানের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন সেজল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২০, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২০, ১৬:৩৮

options
link
আত্মঘাতী জনপ্রিয় টেলি অভিনেত্রী সেজল শর্মা, মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা কুশল পাঞ্জাবি। সেই রহস্যের জট এখনও কাটেনি। তার পরে আরও এক আত্মহত্যার ঘটনা ঘটল বলিউডে। শুক্রবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন অভিনেত্রী সেজল শর্মা। তাঁর মৃত্যু ঘিরেও দানা বাঁধছে রহস্য। টেলিভিশন জগতে সেজল অপরিচিত নন। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

শুক্রবার টেলিভিশন অভিনেত্রী সেজল শর্মাকে মুম্বাইয়ের মীরা রোডের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ব্যক্তিগত কোনও কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে মনে করছে সেজলের ঘনিষ্ঠ মহল ও পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয় অভিনেত্রীর। তারপরই শুক্রবার আত্মহত্যা করেন তিনি। এই দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

[ আরও পড়ুন: পার্ণোর পর এবার প্রিয়াঙ্কা সরকার, বড়পর্দা থেকে ফিরছেন ছোটপর্দায় ]

সেজলের মৃত্যুর খবর জানিয়ে তাঁর সহকর্মী অরু কে বর্মা বলেছেন, “সত্যিই সেজল আর নেই। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মাত্র ১০ দিন আগে আমরা দেখা করেছিলাম। রবিবারও ওর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। তখনও ও ঠিক ছিল।” তবে শুক্রবার সেজলের দেহ পাওয়া গেলেও অরু বর্মার অনুমান অভিনেত্রী বৃহস্পতিবার রাতেই আত্মহত্যা করেছেন। যদিও এনিয়ে এখনও কিছু বলেনি পুলিশ। তবে এনিয়ে একটি মামলা দায়ের হয়েছে।

টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সেজল শর্মা। ২০১৭ সালে রাজস্থান থেকে মুম্বই আসেন তিনি। টেলিভিশনে অভিনয় শুরু করার আগে তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিলেন। আমির খানের সঙ্গে ভিভো ফোনের বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাঁকে। টেলিভিশনে ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ ধারাবাহিকের আত্মপ্রকাশের পর জনপ্রিয়তা পান তিনি। এছাড়া ‘আজাদ পরিন্দে’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি।

[ আরও পড়ুন: গোরস্থানে সাবধান! রাতের অন্ধকারে সনিকার কবরে হামলা চালাল দুষ্কৃতীরা ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.