Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Shruti Seth

হঠাৎই অসুস্থ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি শেঠ, করতে হল অস্ত্রোপচার

কেমন আছেন তারকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২০, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২০, ২০:১১

options
link
হঠাৎই অসুস্থ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি শেঠ, করতে হল অস্ত্রোপচার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালে একের পর এক ঘটনা ঘটে চলেছে। এবার আচমকা অসুস্থতার কথা জানালেন অভিনেত্রী শ্রুতি শেঠ (Shruti Seth)। হাসপাতালের বেডে শোয়া ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। জানালেন বছরশেষে আচমকা অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে। কী হয়েছিল অভিনেত্রীর? সে বিষয়ে কিছুই জানাননি। তবে দীর্ঘ ক্যাপশনে শরীরকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।

বম্বের তাজমহল হোটেলে গেস্ট রিলেশন এগজিকিউটিভ হিসেবে কাজ করতেন শ্রুতি। অতিরিক্ত আয়ের জন্য মডেলিং শুরু করেছিলেন। তারপরই চ্যানেল ভি’তে ভিডিও জকি হয়ে যান। টেলিভিশনে সঞ্চালনা করে জনপ্রিয়তা পান শ্রুতি। ফরিদা জালালের সঙ্গে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘শরারত’-এ অভিনয় করেন। এর পাশাপাশি চুটিয়ে বিজ্ঞাপনে অভিনয় করেছেন। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ সিনেমায় নেগেটিভ শেডের চরিত্র করে নজর কেড়েছিলেন শ্রুতি। ২০২০ সালে মুক্তি পাওয়া করিশ্মা কাপুরের (Karishma Kapoor) ডেবিউ ওয়েব সিরিজ ‘মেন্টালহুড’-এ দীক্ষার চরিত্রে অভিনয় করেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: বছরের সবচেয়ে খারাপ ছবি ‘কুলি নম্বর ১’! IMDB রেটিংয়ে কত নম্বর পেল জানেন?]

নিজের পোস্টে অভিনেত্রী জানান, বছরের শেষে তাঁকে আর তাঁর পরিবারকে আচমকা এই বিপদের মধ্যে পড়তে হবে তা তিনি ভাবতে পারেননি। তাঁর বড়দিন ও নতুন বছরের সমস্ত পরিকল্পনা বাতিল করতে হয়েছে। প্রত্যেককে নিজেদের শরীর সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। ব্যঙ্গাত্মক কৌতুক করে জানিয়েছেন, ২০২০ তাঁকে উপহার হিসেবে তাঁকে শরীরে একটি দাগ দিয়ে গেল। আর এটি তাঁর সঙ্গে সারা জীবন থেকে যাবে। তাঁকে নিজের শরীরের গুরুত্ব বোঝাবে। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সৌজন্যেই তিনি রাতে ভালভাবে ঘুমোতে পারছেন এবং সকালে চোখ খুলতে পারছেন বলেও জানান। জানান নতুন বছরের শুভকামনা।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Seth (@shru2kill)

[আরও পড়ুন: করোনায় আক্রান্ত দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.