সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন ভেঙেই বন্ধুবান্ধবদের নিমন্ত্রন করে মদ্যপানের আসর বসিয়ে ছিলেন! টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা রাজের বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ উঠল। লকডাউনের নির্দেশিকা না মেনেই এই অভিনেত্রী নাকি মু্ম্বইয়ে নিজের আবাসনে বন্ধুবান্ধবদের ডেকে এনেছিলেন পার্টি করার জন্য। এই ঘটনা আবাসনের নিরাপত্তারক্ষীর নজরে আসতেই সে তড়ঘড়ি মুম্বইয়ের সংশ্লিষ্ট এলাকার থানার সঙ্গে যোগাযোগ করে। কিছুক্ষণের মধ্যেই জনপ্রিয় অভিনেত্রীর আবাসনে এসে হাজির হন পুলিশ।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের পালি হিল সংলগ্ন একটি আবাসনের বাসিন্দা অনিতা রাজ। বুধবার সেখানেই অভিনেত্রী এবং তাঁর স্বামী সুনীল কিছু বন্ধুবান্ধবদের বাড়িতে আমন্ত্রণ জানান পার্টি করার জন্য। তবে তাঁদের আবাসনের নিরাপত্তারক্ষীদের এই ঘটনাটি নজরে আসাতেই বাঁধে গন্ডগোল! তাঁরা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে সুনীল এবং অনিতার বিরুদ্ধে অভিযোগ জানান। আবাসনের নিরাপত্তাকর্মীদের থেকে ফোন পেয়েই পুলিশের তরফে তৎক্ষণাৎ ফোন করা হয় অনিতার বাড়িতে। সাবধান করে দেওয়া হয় যে, তাঁরা যদি অবিলম্বে পার্টি বন্ধ না করে, তাহলে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
[আরও পড়ুন: ‘কাপুরোষিত কাজ!’, অর্ণব গোস্বামীর উপর হামলার প্রতিবাদে সরব বলিউডের একাংশ ]
যদিও এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন খ্যাতনামা টেলি অভিনেত্রী অনিতা রাজ। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে অনিতা জানান, তাঁর স্বামী একজন ডাক্তার। তাই তাঁর স্বামী সুনীলের এক বন্ধুর শরীর খারাপ হওয়ায় চিকিৎসার জন্য লকডাউনের মাঝেই তাঁরা তাঁদের বাড়ি এসেছিলেন। যেহেতু বন্ধুর শরীর খারাপ ছিল, তাই তাঁর স্ত্রীও সঙ্গে এসেছিলেন। মানবিকতার খাতিরেই এই কঠিন সময়ে তাঁর স্বামী সুনীল তাঁদের না বলতে পারেননি। তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে। শুধু তাই নয়, এরপর সেই নিরাপত্তারক্ষীর উপরেও ক্ষোভ উগরে দিয়ে অনিতা জানান, ভুল বুঝতে পেরে পুলিশও তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন।
[আরও পড়ুন: ‘কাপুরোষিত কাজ!’, অর্ণব গোস্বামীর উপর হামলার প্রতিবাদে সরব বলিউডের একাংশ ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে