Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Manosi Sengupta

আচমকা সোশাল মিডিয়া ছাড়লেন মানসী, কী হল ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের মৌমিতার?

২ দিন আগেও সিরিয়ালের সেটে হাসিমুখে সিঁদুর খেলার ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৩, ১১:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৩, ১১:৩৮

options
link
আচমকা সোশাল মিডিয়া ছাড়লেন মানসী, কী হল ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের মৌমিতার? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিন আগেও সিরিয়ালের সেটে হাসিমুখে সিঁদুর খেলার ছবি পোস্ট করেছিলেন। মাঝে আচমকা কী হল? সোশাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিলেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত। তাতেই উদ্বিগ্ন অভিনেত্রীর অনুরাগী মহল।

Manosi-Sengupta-1

Advertisement

মঙ্গলবার ফেসবুকে মানসী লেখেন, “নানা ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কারণে আমি সোশাল মিডিয়া থেকে কিছু সময়ের বিরতি নিচ্ছি। যদি কোনও কাজ সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হয় তাহলে আমার মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার টিম উত্তর দেবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Manosi Sengupta post

 

[আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে এক ফ্রেমে সারা-শুভমান, ক্যামেরা দেখেই আড়াল খুঁজলেন ক্রিকেটার]

কেরিয়ারের শুরুতে মডেলিং করেছেন। টেলিভিশনে সঞ্চালনার কাজও করেছেন মানসী। বাংলা সিনেমার জগতে অভিনেত্রীর পথ চলা শুরু হয় ‘ডার্ক চকোলেট’ সিনেমার মাধ্যমে। তারপর ‘চালবাজ’, ‘বিবাহ অভিযান’-এর মতো সিনেমাতেও অভিনয় করেছেন।
টেলিভিশনের পর্দায় মানসীর সফর শুরু হয় ‘মেমবউ’ সিরিয়ালের মাধ্যমে। তারপর মানসীকে দেখা যায় ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manosi Sengupta (@manosisengupta)

দুই সিরিয়ালেই মানসীর অভিনয় প্রশংসিত হয়েছে। এবারে মৌমিতার মতো খল চরিত্রেও নজর কেড়েছেন অভিনেত্রী। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকতেন মানসী। নানা ছবি, ভিডিও আপলোড করতেন। আচমকা কোন সমস্যায় পড়লেন অভিনেত্রী? তা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। তবে নিজের পোস্টের ক্যাপশনে মানসী খুব শিগগিলিই সোশাল মিডিয়ায় ফেরার আশ্বাস দিয়েছেন।

[আরও পড়ুন: অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের কথা বলে সমালোচিত দীপিকা, পাশে দাঁড়ালেন কংগ্রেস নেত্রী]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.