Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bengali Serial TRP

পরিণীতা-রাঙামতির জোর টক্কর, চলতি সপ্তাহে টিআরপিতে বড় রদবদল! কে পেল ‘বেঙ্গল টপার’ খেতাব?

কোন সিরিয়ালের মুকুটে উঠল সেরার শিরোপা? চলতি সপ্তাহে কে কাকে টেক্কা দিয়ে ছিনিয়ে নিল 'বেঙ্গল টপার'-এর খেতাব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:২৮

options
link
পরিণীতা-রাঙামতির জোর টক্কর, চলতি সপ্তাহে টিআরপিতে বড় রদবদল! কে পেল ‘বেঙ্গল টপার’ খেতাব? zoom
চলতি সপ্তাহে বাংলা সিরিয়ালের টিআরপিতে বড় রদবদল। ছবি- সংগৃহীত

ফি সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকার দিকে নজর থাকে। চলতি সপ্তাহে দোলের জন্য একদিন দেরি হলেও অবশেষে প্রকাশ্যে এল ‘পরিণীতা’, ‘রাঙামতি তীরন্দাজ’, ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’দের সাপ্তাহিক মার্কশিট। কোন সিরিয়ালের মুকুটে উঠল সেরার শিরোপা? চলতি সপ্তাহে কে কাকে টেক্কা দিয়ে ছিনিয়ে নিল ‘বেঙ্গল টপার’-এর খেতাব?

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের টিআরপি তালিকায় বড়সড় রদবদল এসেছে। যদিও ৬.২ রেটিং নিয়ে শীর্ষ স্থান অর্জন করেছে রায়ান-পারুল জুটি। তবে গত সপ্তাহের তুলনায় এবারে টিআরপি কমেছে সংশ্লিষ্ট ধারাবাহিকের। অন্যদিকে জলসার ‘তিরন্দাজি’ বউমা রাঙামতীর রেটিং খানিক বেড়েছে। ৬.১ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দুই ধারাবাহিক। ৬.০ রেটিং নিয়ে টিআরপি তালিকার তিন নম্বরে ‘পরশুরাম আজকের নায়ক’ এবং ‘জোয়ার ভাঁটা’। ৫.৭ রেটিং নিয়ে চতুর্থ স্থানে ‘ও মোর দরদিয়া’।

Advertisement

উল্লেখ্য, চলতি সপ্তাহে দোলপূর্ণিমা স্পেশাল এপিসোডের জন্য সব ধারাবাহিকের টিআরপি নম্বরেই হেরফের হয়েছে। একধাক্কায় খানিকটা নেমেছে স্বস্তিকা দত্তর ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’র রেটিং। ৫.৫ নম্বর নিয়ে তালিকার পঞ্চম স্থানে সংশ্লিষ্ট ধারাবাহিক। অধ্যাপিকার হাসপাতালে ভর্তি হওয়ার পর্ব নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল। চিত্রনাট্যের মোচড়ে আগামী সপ্তাহে তালিকার উপরের দিকে নাম লেখাতে পারে কিনা বিদ্যা ব্যানার্জি? নজর থাকবে সেদিকে। অন্যদিকে ৫.৪ এবং ৫.৩ টিআরপি নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ও ‘আমাদের দাদামণি’। ৪.৬ নম্বর নিয়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘চিরসখা’ দশম স্থানে।

একনজরে চলতি সপ্তাহের টিআরপি রেটিং 

Bengali Serial TRP This Week

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.