Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
TRP

রাহুলের মৃত্যুশোক থেকে কর্মবিরতি, অস্থির পরিস্থিতিতেও টিআরপিতে জোড়া সাফল্য, সেরা দশে কারা?

সন্ধ্যা হলেই ড্রইং রুমে আসন্ন বিধানসভা নির্বাচনের খবরে চোখ রাখছে আবালবৃদ্ধবনিতা। সেই সঙ্গে আবার 'আইপিএল'-এর উন্মাদনা। এর প্রকাশিত চলতি সপ্তাহের টিআরপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ২০:১০

options
link
রাহুলের মৃত্যুশোক থেকে কর্মবিরতি, অস্থির পরিস্থিতিতেও টিআরপিতে জোড়া সাফল্য, সেরা দশে কারা? zoom
টিআরপি-তে সেরা ১০-এ কারা? ছবি: ফেসবুক
Advertisement

এসে গেল আরও এক বৃহস্পতিবার, অর্থাৎ বাংলা মেগার রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। দর্শকের রায়ে নম্বরের ভিত্তিতে বাংলা ধারাবাহিকের ভাগ্য বিচার হয় লক্ষ্মীবারে। চলতি সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে কোন মেগা এগিয়ে বা কে কাকে টেক্কা দিল সেই হিসেব যে পাওয়া যাবে সেটা হয়ত অনেকেই ভাবেননি। কারণ বিগত এক সপ্তাহে স্টুডিওপাড়ায় ঘটে গিয়েছে নানা ঘটনা। রাহু অরুমোদয়ের অকাল মৃত্যুর প্রভাব পড়েছে টলিপাড়ায়। মঙ্গলবার কর্মবিরতির ডাক দেওয়ায় সেইদিন কোনও শুটিং হয়নি। তবুও নির্দিষ্ট দিনেই এল ধারাবাহিকের রিপোর্ট কার্ড। অন্য সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সমস্ত ধারাবাহিকেরই নম্বর এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। ‘বেঙ্গল টপার’ তকমা ছিনিয়ে নেওয়া মেগার নম্বরও অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। তবে চলতি সপ্তাহে পয়লা স্থানে জোড়া সাফল্য।

বেশ কয়েক মাস পর ‘রাঙামতি তীরন্দাজ’-দশ গোল দিল ‘তারে ধরি ধরি মনে করি’। ৫.৭ পয়েন্ট পেয়ে পয়লা স্থান ছিনিয়ে নিয়েছে এই মেগা, দোসর ‘পরিণীতা’। অল্পের জন্য প্রথম স্থান থেকে ছিটকে গিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। ৫.৬ পয়েন্ট সহযোগে দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। ধারাবাহিকতা বজায় রেখে চলতি সপ্তাহেও তৃতীয় স্থানে জোয়ার ভাটা। এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৫.৫ পয়েন্ট।

Advertisement

একদিকে বঙ্গরাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। সন্ধ্যা হলেই ড্রইং রুমে আসন্ন বিধানসভা নির্বাচনের খবরে চোখ রাখছে আবালবৃদ্ধবনিতা। সেই সঙ্গে আবার ‘আইপিএল’-এর উন্মাদনা। এর মাঝেই সেরা দশের তালিকায় প্রথম তিনে জায়গা করে নিয়েছে এই তিনটি ধারাবাহিক। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই ‘পরিণীতা’-‘পরশুরাম আজকের নায়ক’-র একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। সেই তালিকায় এবার নয়া সংযোজন ‘তারে ধরি ধরি মনে করি’ সে কথা বলাই বাহুল্য।

বিগত কয়েক মাস ধরেই ‘পরিণীতা’-‘পরশুরাম আজকের নায়ক’-র একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। সেই তালিকায় এবার নয়া সংযোজন ‘তারে ধরি ধরি মনে করি’ সে কথা বলাই বাহুল্য।

টিআরপি তালিকার চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। এই ধারাবাহিকের মোট প্রাপ্ত নম্বর ৫.২ পয়েন্ট। পঞ্চমে জোড়া সাফল্য। ৫.০ পয়েন্ট নিয়ে পঞ্চমে বিরাজমান ‘কুসুম’ ও ‘রাঙামতি তীরন্দাজ’। ষষ্ঠ স্থানাধিকারী সৌরভ-শুভস্মিতা জুটির ‘লক্ষ্মী ঝাঁপি’। এই ধারাবাহিকের প্রাপ্তি ৪.৯। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দশের শেষ চারে ভাগ্য খুলল কোন তিন মেগার।

প্রফেসর বিদ্যা ব্যানার্জির নম্বর বেশ খানিকটা কমে গিয়েছে। ৪.৭ পয়েন্ট নিয়ে সপ্তমে জোড়া সাফল্য ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ও ‘গঙ্গা’। অষ্টমে ‘কনে দেখা আলো’। রিপোর্ট কার্ডে এই ধারাবাহিকের নম্বর ৪.৬। নবম স্থানে ত্রয়ীর মিলন। ৩.৮ পয়েন্ট পেয়েছে ‘মিলন হবে কতদিনে’, ‘চিরসখা’ ও ‘কম্পাস’। আর দশমে ‘চিরদিনই তুমি যে আমার’, মোট প্রাপ্তি ৩.৭ পয়েন্ট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.