সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাধিকাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিল কর্ণ স্যার। ঘোলা জল তোলপাড় করে দিয়েছিল প্রিয় মানুষকে খুঁজে পেতে। পর্দায় রাধিকাকে খুঁজে পেয়েছিল কর্ণ। কিন্তু তার জন্য ক্রুশল আহুজাকে (Krushal Ahuja) প্রচুর কৃচ্ছ সাধন করতে হয়েছে। শুধু শারীরিক পরিশ্রম নয়, মানসিক ভয়কেও অতিক্রম করতে হয়েছে বাংলা টেলিভিশনের হার্টথ্রবকে। বছরের শেষে সেই কাহিনিই শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে।
View this post on Instagram
এমনিতে রাফ অ্যান্ড টাফ ক্রুশল। পেশায় মডেলও ছিলেন। সিক্স প্যাক অ্যাবের নমুনা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক ঘাঁটলেই পাওয়া যাবে। কিন্তু ডিসেম্বরের শীতে কি হাড় কাঁপানো ঠান্ডা জলে ঝাপ দেওয়া মুখের কথা! তাও আবার যদি সাপের ভয় থাকে। আর দোসর হিসেবে জল ঘোলা হয়। ভয় তো লাগবেই! বারবার পুকুরের সামনে গিয়েও ফিরে আসছিলেন ক্রুশল। কিছুতেই আর জলে ঝাঁপ দেওয়ার সাহস জুগিয়ে উঠতে পারছিলেন না। কিন্তু পরিচালক ও ক্রু মেম্বাররা ক্রমাগত সাহস দিয়ে গিয়েছিলেন। শেষমেশ ভয়কে জয় করতে পেরেছিলেন ক্রুশল। পুকুরে ঝাঁপ দিয়ে দিয়েছেন পারফেক্ট শট। অভিনেতা হিসেবে এই মুহূর্ত তাঁর কাছে স্মরণীয়। তাই ক্যামেরার নেপথ্য কাহিনি ভিডিওর মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
[আরও পড়ুন: রাজ-শুভশ্রী থেকে দেব-ঋতাভরী, সূর্য ডুবতেই বর্ষবরণে মাতোয়ারা টলি তারকারা]
ধারাবাহিকে ক্রুশলের বিপরীতে রাধিকা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। ‘কী করে বলব তোমায়’ (Ki Kore Bolbo Tomay) জুটির এই রসায়ন বেশ পছন্দ দর্শকদের। শুটে সেদিন ছিলেন আরেক অভিনেতা উদয়ও (Uday Pratap Singh)। শট শেষে তিনজনে হাসি মুখে পোজ দেন ক্যামেরার সামনে। সেই ছবি আবার পোস্ট করেন স্বস্তিকা।
View this post on Instagram
[আরও পড়ুন: বছরের সেরা নারীদের বাছলেন ‘ওয়ান্ডার উওম্যান’ গাল গ্যাডোট, তালিকায় শাহিনবাগের ‘দাদি’]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?