সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বার তাঁদের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। দ্বিতীয়বার সন্তানের জন্মের পর এবার তাঁর ভ্লগের একটি বিশেষ ভিডিও ভাগ করে নিলেন ভারতী তাঁর সোশাল মিডিয়ায়। আর সেখানেই জানালেন দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে গিয়ে ঠিক কোন পরিস্থিতির মুখে পরেছেন তিনি। শুধু তাই নয়, দ্বিতীয় সন্তানের নাম কী রেখেছেন তাও জানালেন ভারতী।
ভারতী তাঁর ওই ভ্লগে বলেন, “আমি গোলাপি আর নীল দুই রঙের জামা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ভেবেছিলাম মেয়ে হলে গোলাপি জামাটা পরাব আর ছেলে হলে নীলটা। আমাকে শেষ অবধি নীল জামাটাই পরাতে হয়। কারণ আমাদের ছেলে হয়েছে। ওর নাম কাজু। আমাদের প্রথম সন্তান গোলা খুবই আনন্দ পেয়েছে। ও ভাইকে পেয়ে খুবই খুশি। কাজুকে এখন সবার সামনে আনতে পারব না। যদি আনি এখন তাহলে আমার মা-বাবা খুবই রেগে যাবেন। তাই ওরা যখন বলবে তখনই সামনে আনবো।”
View this post on Instagram
শুধু তাই নয়, ভ্লগে নিজের দ্বিতীয় সন্তান হওয়ার সময়ের ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভারতী বলেন, “আমার দ্বিতীয় সন্তান জন্মের দিন আমি সকাল ছটার সময় হঠাৎই দেখি আমার সারা জামাকাপড় ভিজে গিয়েছে। আমার আসলে ‘ওয়াটার ব্রেক’ শুরু হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ আমি আমার ডাক্তারকে ফোন করি। তিনি আমাকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলেন।” এমনকী ওই মুহূর্তের বশ কিছু ভিডিও ভারতী নিজের মুঠোফোনবন্দি করেছিলেন। সেটাও সকলের সঙ্গে তুলে ধরেন। বলেন, “আমি রীতিমতো কাঁপছি। আমার জামাকাপড় ভিজে গিয়েছে। এরপর আমার জন্য আর কী কি অপেক্ষা করছে জানি না। খুবই ভয় পাচ্ছে।”
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!