সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আসছে ‘দাদাগিরি’। ফের ছোটপর্দায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ম্য়াজিক। ফের সব ধারাবাহিকের টিআরপিকে পিছনে ফেলে এগিয়ে যাবে দাদার গেম শো। হ্যাঁ, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্য়েই নাকি অডিশনের তোড়জোড় শুরু।
তা কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক?
চ্য়ানেলের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অক্টোবরের শেষের দিকে টিভির পর্দায় হাজির হবে ‘দাদাগিরি’। প্রতিবারের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকবেন সঞ্চালকের ভূমিকায়। পুরনো ফর্ম্যাট মেনেই হবে শো। তবে থাকবে বেশ কিছু চমক।
[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]
২০০৯ সাল থেকে সফর শুরু হয় ‘দাদাগিরি’ গেম শোয়ের। প্রথম থেকেই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সৌরভ। তবে একটি সিজনে দাদার জায়গায় এসেছিলেন মিঠুনদা। পরে দর্শকদের অনুরোধেই ফের এই শোয়ে সঞ্চালনার দায়িত্ব নেন সৌরভ। খবর অনুযায়ী, ‘ডান্স বাংলা ডান্সে’র স্লটেই আসছে ‘দাদাগিরি’।
[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]
সর্বশেষ খবর
-
‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?