Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Karan Kundrra-Tejasswi Prakash

প্রাক্তনের বিয়ের পরই চুপিসারে গাঁটছড়া বাঁধলেন করণ? ছবি ঘিরে চর্চা তুঙ্গে

পাওয়ার কাপল করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের গোপনে বিয়ের জল্পনার নেপথ্যে রয়েছে কোন বিশেষ কারন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১২:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১২:৪৫

options
link
প্রাক্তনের বিয়ের পরই চুপিসারে গাঁটছড়া বাঁধলেন করণ? ছবি ঘিরে চর্চা তুঙ্গে zoom
চুপিসারে গাঁটছড়া বাঁধলেন করণ? ছবি: ইনস্টাগ্রাম

ব়্যাপার বাদশার পর এবার তেজস্বী প্রকাশের সঙ্গে চুপিসারে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা করণ কুন্দ্রা (Karan Kundrra-Tejasswi Prakash)? ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই ফিসফাঁস। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি করণ বা তেজস্বী। তবে এক্স হ্যান্ডেলে অনুরাগীদের একাংশ দাবি, তেজস্বী এবং করণ গোপনে বিয়ে সেরেছেন। সোশাল মিডিয়ায় ‘তেজরান’ জুটির ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে।

এক ভক্ত অত্যন্ত আগ্রহের সঙ্গ সত্যিটা জানতে চেয়ে লিখেছেন, ‘করণ আর তেজস্বী কি বিয়ে করে ফেলেছে?’ অপর এক অনুরাগীর পরামর্শ, ‘সবকিছু স্থায়ী না হওয়া পর্যন্ত গোপনীয়তা বজায় রাখো। নতুন জীবনের জন্য অভিনন্দন।’ সমাজমাধ্যমে করণ-তেজস্বীর বিয়ে নিয়ে চর্চার মাঝে এক নেটনাগরিকের প্রশ্ন, ‘আমি কি কিছু মিস করেছি? সবাই কেন ওদের অভিনন্দন জানাচ্ছে?’

Advertisement

সদ্য বিয়ে করেছেন করণের প্রাক্তন কৃতিকা কামরা। এরপরই ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো প্রেমিকা তেজস্বীর সঙ্গে গোপনে বিয়ে সেরে ফেলেছেন অভিনেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tejasswi Prakash (@tejasswiprakash)

করণ-তেজস্বীর বিয়ের গুঞ্জনের সূত্রপাত কী ভাবে? সম্প্রতি তাঁরা বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন এবং সোশাল মিডিয়ায় বেশ কিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন। সেই ছবিগুলো দেখেই অনুমান, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ মধুচন্দ্রিমায় গিয়েছেন। পাওয়ার কাপল করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশের বিয়ের জল্পনার নেপথ্যে রয়েছে আরও একটি বিশেষ কারণ।

সদ্য বিয়ে করেছেন করণের প্রাক্তন কৃতিকা কামরা। এরপরই ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো যুগলে গোপনে বিয়ে সেরে ফেলেছেন। একসময় করণ-কৃতিকার প্রেমচর্চা ছিল বিনোদনের হট কেক। যদিও সম্পর্কের কথা এড়িয়ে নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন।

Karan Kundrra Tejasswi Prakash
চুপিসারে গাঁটছড়া বাঁধলেন করণ? ছবি: ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, বিগ বস ১৫- এর ঘর থেকেই বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত। সেই সিজনের বিজয়ী হন তেজস্বী ও দ্বিতীয় রানার আপ করণ। এরপর একাধিক রিয়্যালিটি শো-এ একসঙ্গে অংশ নিয়েছেন ‘তেজরান’ জুটি। এই মুহূর্তে লাফটার শেফ সিজন-এ দেখা যাচ্ছে করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tejasswi Prakash (@tejasswiprakash)

‘নাগিন সিক্স’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তেজস্বী। অন্যদিকে ‘ডান্স দিওয়ানে জুনিয়ার্স’-এ সঞ্চালক হিসেবে সকলের দিল জিতে নিয়েছিলেন করণ। এখন শুধু অপেক্ষা, বিয়ের গুঞ্জনে করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ সিলমোহর দেন কিনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.