সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দর্শকদের প্রিয় ‘মিঠাই রানি’। দর্শকদের অন্দরমহলে তাঁর যে জনপ্রিয়তা, তা ধারাবাহিক শেষ হওয়ার দিন স্টুডিও চত্বরে উপচে পড়া ভিড় দেখেই আন্দাজ করা গিয়েছিল। কেউ হিরের আংটি নিয়ে এসেছিলেন প্রিয় অভিনেত্রীর জন্য, তো কেউ বা ঘণ্টার পর ঘণ্টা ফুলের তোড়া হাতে অপেক্ষা করেছিলেন কাঠফাটা রোদে! এবার ভক্তের দুঃসময়ে পাশে দাঁড়ালেন অভিনেত্রী।
আবেগের বশে অনেকেই প্রিয় তারকাকে মেসেজ পাঠিয়ে ফেলেন। এক অনুরাগীও তাই করেছিলেন। মাতৃহারা সেই ফ্যান বাবা কোমায় চলে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েন। তাই সৌমিতৃষা কুণ্ডুকে মেসেজ করে জানান বিষয়টি। প্রেরক হয়তো উত্তরের আশাও করেননি। কিন্তু অনুরাগীর এমন কঠিন সময়ের কথা জানতে পেরে ইনস্টাগ্রাম মেসেজেই ভরসা জোগান ‘মিঠাই রানি’।

মিঠাই-এর এক ফ্যান পেজে শেয়ার করা স্টোরিতেই দেখা গেল সেই কথোপকথন। ওই অনুরাগী সৌমিতৃষাকে জানান, ‘দিদি আমার বাবাই খুব অসুস্থ। কোমাতে আছে। একটু বাবাইয়ের জন্য প্রার্থনা করবে।’ ভক্তকে ফিরিয়ে দেননি অভিনেত্রী। পালটা লেখেন- ‘অবশ্যই বাবা লোকনাথকে বলো সব বিপদ দূর হয়ে যাবে। আমি প্রার্থনা করব। তোমার বাবা ঠিক সুস্থ হয়ে যাবেন সোনা।’
প্রিয় তারকার থেকে অপ্রত্যাশিত এই উত্তর পেয়ে অনুরাগী লেখেন- ‘তুমি যে প্রার্থনা করছ এটাই অনেক। খুব ছোট বয়সে মাকে হারিয়েছি। বাবাইকে ছেড়ে থাকার কথা ভাবিনি কখনও।’ ভক্তের মনের এমন উথাল-পাতা পরিস্থিতি আঁচ করতে পেরে তাঁকে পালটা শান্ত করার চেষ্টা করে মিঠাই লেখেন- ‘ভগবান বাবাইকে কেড়ে নেবেন না। ঈশ্বরকে রোজ ডাকো। ঠিক হয়ে যাবে বাবা।’
[আরও পড়ুন: ‘বেবি রানাউত আসছে…’, শাড়ি-গয়নায় সেজে সুখবর দিলেন কঙ্গনা! শুভেচ্ছা অনুপম খেরের]


অনুরাগীর দুঃসময়ে সৌমিতৃষা যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে আবারও তাঁদের মন কেড়ে নিলেন অভিনেত্রী। তাঁর এই মেসেজ পড়ে আবেগপ্রবণ ভক্তরা। উল্লেখ্য, সৌমিতৃষা নিজেও বাবা লোকনাথের একজন বড় ভক্ত। বছরের শুরুতেই তাঁর ইনস্টাগ্রামে সেই ঝলক মিলেছে।
[আরও পড়ুন: ‘ক্ষমতায় এসে সনাতন হিন্দুদের জন্য বহু কাজ করেছেন’, মোদির প্রশংসা ‘সীতা’ দীপিকার মুখে]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!