সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনামিকা,উদয় প্রতাপ সিং, শ্রুতির পর এবার বোধহয় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাশি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাসের সঙ্গে দীর্ঘদিন প্রেম করার পর এবার গীতশ্রীর বিয়ের তৈয়ারি! তবে এই বিয়ের কথা টলিপাড়ার গুঞ্জনে উড়তে থাকলেও, গীতশ্রী কিন্তু এই বিয়ে নিয়ে স্পিকটি নট। আর এত সবের মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রেমিক প্রবীর দাসের সঙ্গে ঘোরার ছবি পোস্ট করছে গীতশ্রী। যেখানে ধরা পড়েছে গীতশ্রী ও প্রবীরের আদুরে প্রেম। তবে শুধু গীতশ্রী নয়, ছবি ও ভিডিও শেয়ার করেছেন প্রবীর দাসও।
View this post on InstagramAdvertisement
বেশ কয়েকদিন আগে ফুটবলার প্রবীর দাসের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী তনুশ্রী দাস। সেই নিয়ে এক সাক্ষাৎকারে গীতশ্রী জানিয়ে ছিলেন, ”প্রবীর খুব ভালমানুষ। ওর বিরুদ্ধে সব অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। আপাতত শুধুই ভবিষ্যতের কথা ভাবতে চাই।”
[আরও পড়ুন: ‘ইংরেজি বলা গসিপ আন্টি, ফিল্ম মাফিয়া…’, সোনম কাপুরের সঙ্গে ‘চুলোচুলি’ কঙ্গনার!]
View this post on Instagram
[আরও পড়ুন: অগ্নিগর্ভ ফ্রান্সে ‘একা’ আটকে উর্বশী রাওতেলা! মেয়ের চিন্তায় ভারতে বসে আতঙ্কিত পরিবার]
সর্বশেষ খবর
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের
-
সময় বদলালেও টিকে থাকবে বন্ধুত্ব, সম্পর্ক অটুট রাখতে মেনে চলুন এই ৫ উপায়