Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Govinda-Krushna

কপিলের শোয়ে মামা-ভাগ্নের মিলন, তিক্ততা ভুলে ক্রুষ্ণাকে জড়িয়ে ধরলেন গোবিন্দা

বহুদিন পর দুজন একসঙ্গে নাচলেন ক্যামেরার সামনে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ১৬:৩৪

options
link
কপিলের শোয়ে মামা-ভাগ্নের মিলন, তিক্ততা ভুলে ক্রুষ্ণাকে জড়িয়ে ধরলেন গোবিন্দা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মামা-ভাগ্নের মিলন। তাও আবার কপিল শর্মার শোয়ে। যাবতীয় তিক্ততা ভুলে ভাগ্নে ক্রুষ্ণা অভিষেককে জড়িয়ে ধরলেন গোবিন্দা। বহুদিন পর দুজন একসঙ্গে নাচলেন ক্যামেরার সামনে। নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের আগামী এপিসোডেই দেখা যাবে দুই তারকার এই মিলন।

Govinda-Krushna-1

Advertisement

কপিল শর্মার শোয়ের অবিচ্ছেদ্য অঙ্গ ক্রুষ্ণা অভিষেক। কিন্তু এর আগে যখন শোয়ে গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা এসেছিলেন সেই এপিসোডে ক্রুষ্ণার দেখা মেলেনি। কারণ দুই পরিবারের মনোমালিন্য। শোনা যায়, ক্রুষ্ণার ‘দ্য ড্রামা কোম্পানি’ শো থেকে তিক্ততার সূত্রপাত। প্রয়োজকদের অনুরোধে একদিন এই শো’র অতিথি হয়ে আসেন সস্ত্রীক গোবিন্দা। শোয়ে ক্রুষ্ণার এক রসিকতা নাকি গোবিন্দার একেবারেই পছন্দ হয়নি। তারকার মনে হয়েছিল, তাঁকে অসম্মান করা হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

তিক্ততার এই আগুনে ঘৃতাহুতি পড়ে ক্রুষ্ণার স্ত্রী কাশ্মীরা শার সোশাল মিডিয়া পোস্টে। নিজের সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘টাকা নিয়ে মঞ্চে নাচার লোকজন।’ এতেই জলঘোলা হতে শুরু করে। কানাঘুষো শোনা যায় গোবিন্দা এবং তাঁর স্ত্রীকে লক্ষ্য করেই এহেন পোস্ট কাশ্মীরার।

তবে সময় অতি বড় মলম। যেকোনও মনোমালিন্যকে ম্লান করে দিতে পারে। তার আভাস মেলে ক্রুষ্ণার বোন আরতির বিয়েতে। মামা হিসেবে ভাগ্নীর বিয়েতে যোগ দেন গোবিন্দা। তার পর থেকেই সম্পর্ক সহজ হতে শুরু করে। গোবিন্দার গুলি লাগার খবর পেয়েও বেশ উদ্বিগ্ন ছিলেন ক্রুষ্ণা-কাশ্মীরা। ‘হিরো নম্বর ১’কে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন কাশ্মীরা। যে হালকা দূরত্ব ছিল তাও ঘুচে গেল কপিল শর্মার শোয়ে। মামাকে দেখেই ক্রুষ্ণা বলেন, “এত দিন পর দেখা হল। আর কোথাও যেতে দেব না।” হাসতে হাসতে ভাগ্নেকে জড়িয়ে ধরেন গোবিন্দা। মজার ছলে তাঁকে ‘গাধা’ বলেও সম্বোধন করেন ‘হিরো নম্বর ১’। গোবিন্দার পাশাপাশি কপিলের শোয়ের এই এপিসোডের অতিথি ছিলেন শক্তি কাপুর ও চাঙ্কি পাণ্ডে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyansh Tripathi (@priyanshxedits)

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.