সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরির অভিযোগ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরির বাড়িতে। সোশাল মিডিয়ায় গুরমিত নিজেই এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, তাঁদের বাড়ির কাজে সাহায্য করার জন্য নতুন এক সহকারী এসেছিলেন। তিনিই এই কাণ্ডটি ঘটিয়েছেন।
অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘বাড়ির কাজে সাহায্য করার জন্য আমাদের একজন নতুন সহকারী এসেছিলেন। তিনিই এই কাণ্ড ঘটিয়েছেন। চুরি করার পর তিনি পালিয়ে যান। আমাদের সৌভাগ্য যে, আমাদের দুই সন্তান সুরক্ষিত রয়েছে। ভাগ্যিস আমি সেইসময় ওদের কাছে ছিলাম। আমরা সবাই সুস্থ আছি। আপনারাও সতর্ক থাকবেন নিজেদের বাড়িতে কাউকে কাজে নেওয়ার আগে।’

বাড়িতে এই দুর্ঘটনা ঘটার কিছু সময় আগেই গুরমিত ও দেবিনা দুজনে তাঁদের দুই সন্তানের সঙ্গে তাঁদের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘ছোট্ট হাত, বড় হৃদয় এতেই সমৃদ্ধ জীবন’। গুরমিত ও দেবিনা দুজনেই হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ। একের পর এক হিন্দি টেলিভিশনে তাঁদের জুটি প্রশংসা পেয়েছে। খাস কলকাতার মেয়ে হওয়ার সুবাদে বঙ্গকন্যার বাঙালি অনুরাগীর সংখ্যাও কম নয়। সম্প্রতি তাঁদের টেলিভিশনের পর্দায় নতুন রিয়ালিটি শোয়ের হাত ধরে কামব্যাকের খবর পাওয়া গিয়েছিল। শোনা গিয়েছিল যে, নতুন রিয়ালিটি শো ‘পতি পত্নি অউর পাঙ্গা’তে দেখা যাবে তাঁদের। উচ্ছ্বসিত ছিল তাঁদের অনুরাগীরা। তবে সেসবের মধ্যেই ঘটে গেল এমন দুর্ঘটনা। যদিও শেষপর্যন্ত বিপদ থেকে পরিত্রাণ পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন তারকা দম্পতি।
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের