Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Bigg Boss Bangla

ভাজ্জির সঙ্গে ‘বিগ বস’ বাংলার ওপেনিংয়ে নামছেন সৌরভ? থাকবেন এক ফুটবলারও, মহারাজের মহাচমক

অভিনয়, খেলা, রাজনীতি সব পরিসরের ব্য়ক্তিত্বরাই নাকি এবার বাংলার 'বিগ বস'-এর সংসার মাতাবেন। কিন্তু তার প্রাক্কালেই গ্র্যান্ড ওপেনিং পর্ব নিয়ে ফিসফাস!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৯:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৯:২২

options
link
ভাজ্জির সঙ্গে ‘বিগ বস’ বাংলার ওপেনিংয়ে নামছেন সৌরভ? থাকবেন এক ফুটবলারও, মহারাজের মহাচমক zoom
ভাজ্জির সঙ্গে 'বিগ বস' বাংলার ওপেনিংয়ে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
Advertisement

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে টেলিভিশনের পর্দায় নতুন ফরম্যাটে আছড়ে পড়তে চলেছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। আগামী ৩০ আগস্ট ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় সম্প্রচারিত হতে চলেছে বহু প্রতীক্ষিত এই রিয়ালিটি শো। হাইভোল্টেজ এই শোয়ের অতিথি তালিকায় কারা? স্বাভাবিকভাবেই জানতে উদগ্রীব দর্শকমহল। অভিনয়, খেলা, রাজনীতি সব পরিসরের ব্য়ক্তিত্বরাই নাকি এবার বাংলার ‘বিগ বস’-এর সংসার মাতাবেন। কিন্তু তার প্রাক্কালেই গ্র্যান্ড ওপেনিং পর্ব নিয়ে ফিসফাস! শোনা যাচ্ছে, হরভজন সিংয়ের সঙ্গে ‘বিগ বস’ বাংলার ওপেনিংয়ে নামছেন সৌরভ।

শোনা গেল, ‘বিগ বস বাংলা’র পিচে হরভজন সিংয়ের সঙ্গেই গ্র্যান্ড ওপেনিংয়ে নামছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে চমক এখানেই শেষ নয়!

দিন কয়েক আগেই জানা গিয়েছিল, ৩০ আগস্ট উদ্বোধনী পর্বে থাকতে পারেন এক তারকা ক্রিকেটার। কে তিনি? তখন থেকেই কৌতূহল তুঙ্গে! এবার শোনা গেল, ‘বিগ বস বাংলা’র পিচে হরভজন সিংয়ের সঙ্গেই গ্র্যান্ড ওপেনিংয়ে নামছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে চমক এখানেই শেষ নয়! ধারাবাহিকের তাবড় তারকাদের সঙ্গে বাংলার জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা তো রয়েইছেন। তবে শেষ মুহূর্তে ফুটবলার দীপেন্দু বিশ্বাস ‘বিগ বস’-এর বিশেষ অতিথি হয়ে আসতে পারে বলে জল্পনা। এবিষয়ে শোয়ের নির্মাতারা মুখে কুলুপ! কারণ রবিবাসরীয় রাতের মজলিশে দর্শকের জন্য বড়সড় সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছেন তাঁরা। তাই এখনই সব চমক প্রকাশ্যে আনতে নারাজ তাঁরা।

Advertisement
“Bigg Boss Bangla” to premiere on August 30, hosted by Sourav Ganguly
সৌরভের সঞ্চালনায় ৩০ আগস্ট শুরু ‘বিগ বস বাংলা’। ছবি- কৌশিক দত্ত

শো শুরুর আগেই নাকি এক পুরুষ প্রতিযোগী ফিরে যেতে চাইছেন অসুস্থতার কারণ দেখিয়ে। যদিও তাঁর মধ্যে অসুস্থতার কোনও উপসর্গ নেই বলেই খবর। দিব্যি সুস্থ তিনি।

কানাঘুষো, প্রতিযোগী তালিকায় টলি ক্যুইন মনামী ঘোষ, ইউটিউবার ঝিলম গুপ্ত, কানের রেড কার্পেট ফেরত কনটেন্ট ক্রিয়েটর লাফটার সেন, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত, শন, এমনকী সৃজলা গুহ, সোনামণি সাহার নামও। গতকালই মুম্বইয়ে সিদ্ধিবিনায়কে মনামীর পুজো দেওয়ার ছবি ‘বিগ বস বাংলা’য় যোগ দেওয়ার সম্ভবনা উসকে দিয়েছে। অনেক প্রতিযোগীই ইতিমধ্যে ‘বিগ বস’-এর বাড়িতে পা রেখেছেন। তবে শুরুর আগেই নাকি এক পুরুষ প্রতিযোগী ফিরে যেতে চাইছেন অসুস্থতার কারণ দেখিয়ে। যদিও তাঁর মধ্যে অসুস্থতার কোনও উপসর্গ নেই বলেই খবর। দিব্যি সুস্থ তিনি। প্রেমের সম্পর্কে থাকা প্রাক্তন এক জুটিকেও নাকি দেখা যাবে বিগ বসের বাড়িতে। অতঃপর মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় যে একগুচ্ছ চমক নিয়ে হাজির হতে চলেছেন, তা বলাই বাহুল্য।

সম্প্রচারের দিন যত এগিয়ে আসছে ততই দর্শকের ‘অ্যাড্রিনালিন রাশ’ তুঙ্গে পৌঁছাচ্ছে। এখন শুধু ঘণ্টা, মিনিট আর সেকেণ্ড কাউন্টডাউনের সময়। বাংলায় ‘বিগ বস’ হাউসে নতুন রূপে মহারাজকে দেখতেও উত্তেজনার পারদ চড়ছে তা বলাই বাহুল্য। পয়লাদিনে ‘বিগ বস’-এর ঘরে কী কী চমক থাকছে তা দেখতে একেবারে মরিয়া হয়ে উঠেছে বাংলার দর্শক। ৩০ আগস্ট রাতে সব অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত প্রতিযোগীদের নাম ঘোষণা করবেন সঞ্চালক ‘দাদা’।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.