সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে সানাইয়ের সুর৷ দীপিকা-রণবীরকে দিয়ে শুরু হয়েছে বিয়ের মরশুম৷ মাঝে জুটি বেঁধে ফেলেছেন প্রিয়াঙ্কা-নিক৷ এবার জুটি বাঁধছেন কপিল-জিন্নি৷ দীর্ঘদিনের প্রেম পরিণতি পাওয়ার আগে মেহেন্দি অনুষ্ঠানে এক্কেবারে খোশমেজাজে ধরা দিলেন কৌতুক অভিনেতা৷ নাচতেও দেখা গেল তাঁকে৷
কলেজ জীবনেই জিন্নি-কপিলের মন দেওয়া নেওয়া৷ না দু’জনকে একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে আর না দেখা গিয়েছে সোশ্যাল সাইটে৷ ঘুণাক্ষরেও প্রেমের কথা টের পেতে দেননি কপিল-জিন্নি৷ একসঙ্গে ‘নাচ বলিয়ে’ নামের একটি রিয়্যালিটি শোয়ে দেখা গিয়েছিল তাঁদের৷ মঞ্চে যদিও তাঁদের কেমিস্ট্রি নজর কেড়েছিল দর্শকদের৷ কিন্তু তখনও সম্পর্কের বিষয়ে কোনও কথাই জানাননি তাঁরা৷ মাসকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ধুমধাম করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন কপিল৷ এরপর একদিন বিয়ের দিনক্ষণও সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন অভিনেতা৷ সোমবারই সেই মাহেন্দ্রক্ষণ৷ জুটি বাঁধলেন কপিল-জিন্নি৷ জলন্ধরে জিন্নির হোমটাউনেই বসেছে বিয়ের আসর৷
[অনলাইনে হেডফোন অর্ডার করে এ কী পেলেন সোনাক্ষী! ক্ষুব্ধ অভিনেত্রী]
প্রায় ছ’বছরের প্রেম পরিণতি পাচ্ছে৷ জিন্নিকে এক্কেবারে নিজের করে পেতে চলেছেন কপিল৷ এ আনন্দ যেন ধরে পারছেন না তিনি৷ মেহেন্দি অনুষ্ঠানে হাসির ঝলক দেখেই তা পরিষ্কার৷ নাচতেও দেখা গেল তাঁকে৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও৷
[#MeToo অভিযোগের জের, পরিচালক সংগঠন থেকে নির্বাসিত সাজিদ খান]
দশদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান৷ সোমবার পাঞ্জাবের জলন্ধরে দু’জনের বিয়ে৷ শুক্রবার জলন্ধরেই হবে রিসেপশন৷ দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে৷
[‘চিট ইন্ডিয়া’-র ট্রেলারে মন কাড়ল ইমরানের জালিয়াতি]
২৪ ডিসেম্বর মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করেছেন কপিল৷ দুই পরিবারের লোকজনেরা ছাড়াও রুপোলি জগতের বেশ কয়েকজন রিসেপশনে থাকবেন বলে শোনা যাচ্ছে৷
সর্বশেষ খবর
-
কার্তিকের পাশে কলাবউ! দুর্গার আগে মা মনসার বিসর্জন, ভিন্ন নিয়মে বাঁধা কুলডিহার এই পুজো
-
দলীয় অনুষ্ঠানেই উপেক্ষিত রত্না দেবনাথ! ‘মনে রাখতে হবে…’, হুঁশিয়ারি বিধায়কের স্বামীর
-
পুজোতে হয়ে উঠুন তন্বী, ভারী জলখাবারের বদলে বানিয়ে ফেলুন এই স্বাদু ওটস স্মুদি বোল
-
আসছে না সরকারি ফান্ড, মুদি দোকানে ধার ২৫ হাজার! গড়িয়ার স্কুলে টানা ৩ দিন বন্ধ মিড ডে মিল
-
বুধবার থেকে ‘নিখোঁজ’, সিতাইয়ের ডোবায় উদ্ধার শ্যালক-ভগ্নিপতির দেহ! খুনের অভিযোগ পরিবারের