সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা দু-একটি করেছেন। কেন? তা কেউ জানে না। তবে সে পথ ছেড়েছেন বহুদিন। এখন হয়েছেন স্বঘোষিত ফিল্ম সমালোচক। তবে সমালোচনা কম, তারকাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্যই বেশি খ্যাতি তাঁর। শাহরুখ, সলমন থেকে কঙ্গনা, করিনা- কেউ বাদ যাননি তাঁর টুইট আক্রমণের হাত থেকে। কেউ পালটা উত্তর দিয়েছেন, কেউ তাও দেওয়ার প্রয়োজন বোধ করেননি। এবারে একটু বেশি স্পর্ধা দেখিয়েছিলেন কামাল আর খান। আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ করতে গিয়েছিলেন। ফল হাতেনাতে পেয়েছেন। স্বঘোষিত ফিল্ম সমালোচকের অ্যাকাউন্টই বন্ধ করে দিয়েছে টুইটার।

[শাহরুখের সাক্ষাৎ চান, শেষ ইচ্ছে ক্যানসার আক্রান্ত প্রৌঢ়ার]
এতে বেজায় চটেছেন কেআরকে। নিজের অন্য একটি প্রোফাইলে টুইটারের বিরুদ্ধে ক্ষোভ জাহির করেছেন। তাঁর অভিযোগ, জ্যাক ডরসি নন, টুইটারের আসল মালিক আমির খান। তাঁর ইচ্ছেতেই এই সোশ্যাল প্লাটফর্ম চলছে। কেআরকে’র দাবি, নিজের সমালোচনা তিনি ইউটিউব, বিফিলিক্স টিভি, কেআরকেবক্সঅফিস ডট কম-এর মতো সোশ্যাল প্লাটফর্মে করেছেন। তাই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করার কোনও মানেই নেই।
This is a black mailing by @Twitter if they have suspended account of @kamaalrkhan withut abusing anybody. They didn’t give any warning also
— KRK (@KRKBoxOffice) October 18, 2017
[দীপিকার অভিযোগে স্মৃতির হস্তক্ষেপ, ‘পদ্মাবতী’ রঙ্গোলি তছনছে গ্রেপ্তার ৫]
এদিকে উৎসবের মরশুমে এ খবরে বেজায় খুশি নেটিজেনরা। অনেকেই মনে করছেন এবার সঠিক ‘মুগুর’ পড়েছে নিজেকে তারকা হিসেবে দাবি করা এই ‘দেশদ্রোহী’র মাথায়। অনেকে টুইটারে নিজেদের খুশি জাহির করেছেন।
Chutiya KRK is no more with us. 2Rs silence in his memory.
— Hunting Tiger!!!!! (@_EternalSalman_) October 18, 2017
Ex #BiggBoss contestant #KRK (Mostly known for his oscar winning performance in Deshdrohi 😛) his twitter account suspended
Best diwali gift— #BiggBoss11 (@BiggBoss24x7) October 18, 2017
Good News : Bloody KRK is suspended
— Kapil Sharma FC (@Kapil_FC9) October 18, 2017
[জিএসটি-র সমালোচনা, বিজেপির রোষে দক্ষিণী সুপারস্টার বিজয়ের সিনেমা]
সর্বশেষ খবর
-
ঋতব্রতর নেতৃত্বে বিশেষ অধিবেশন, আসল তৃণমূলের চেয়ারপার্সন অরূপ রায়! মমতা তাহলে কে?
-
আলুচাষে কোল্ডস্টোরেজ থেকে উত্তরবঙ্গে ‘স্পাইস হাব’, কৃষকদের উন্নতি খাতে বাজেটে একগুচ্ছ ঘোষণা
-
সময়ে লাঞ্চ শেষ না করলে মিলবে না ছুটি! সংস্থার ‘তাড়াতাড়ি খান’ নোটিস ঘিরে বিতর্কের ঝড়
-
সীমান্তে প্রাণ হাতে নিয়ে দেশ রক্ষা, বিএসএফের বৃত্তিকর মকুব করল শুভেন্দুর সরকার
-
ডবল ইঞ্জিনেই সম্ভব! বাজেটজুড়ে কেন্দ্রীয় প্রকল্পের ছোঁয়া, কোন কোন ক্ষেত্রে উপকৃত বাংলা?