অভিশপ্ত জুন মাস! কুড়ি সালের ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। বছর ছয়েক বাদে ২০২৬ সালের ১৪ জুন, সেই একই ঘটনার পুনরাবৃত্তি মায়ানগরীর সেলেব পাড়ায়। গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন সঞ্চিতা উগালে (Sanchita Ugale)।
জি টিভির জনপ্রিয় শো ‘কুমকুম ভাগ্য’তে দিয়া ট্যান্ডনের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সঞ্চিতা উগালে। মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এও অভিনয় করেন সঞ্চিতা। এমনকী ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই অভিনেত্রী আচমকাই কেন আত্মহননের পথ বেছে নিলেন?
আরও পড়ুন:
হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ সঞ্চিতা। বয়স মোটে ২২। ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালে অভিনয় করে রাতারাতি লাইমলাইট কেড়েছিলেন। এরপর ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সেই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুসংবাদে স্তম্ভিত টেলিপাড়া! খবর, ১৪ জুন, রবিবার নালাসোপারা পূর্বের আচোলি এলাকার ‘সাই সন্তোষী’ ভবনে সঞ্চিতার বেডরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আচোলি থানার পুলিশকর্মী বিনোদ বাঘ জানান, সন্ধে ৭টা থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে সঞ্চিতা নিজের শোওয়ার ঘরে দরজা বন্ধ করে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগান বলে জানা গিয়েছে। এরপরই অভিনেত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে ভাসাই-ভিরার পুরসভার হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা সঞ্চিতা উগালেকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশি সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর আগে একটি ইনকোয়েস্ট রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, আচোলি পুলিশ ১৫ জুন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-এর ১৯৪ ধারার অধীনে একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে। জি টিভির জনপ্রিয় শো ‘কুমকুম ভাগ্য’তে দিয়া ট্যান্ডনের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সঞ্চিতা উগালে। মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এও অভিনয় করেন সঞ্চিতা। এমনকী ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই অভিনেত্রী আচমকাই কেন আত্মহননের পথ বেছে নিলেন? তদন্তে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০ ঘণ্টা মেরাথন জেরা, ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
-
ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাশুল? জানাল মোদি সরকার