Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Tithi Basu

বিয়ে করছেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক! আইবুড়ো ভাতের ছবি শেয়ার করতেই হইচই

কাকে বিয়ে করছেন তিথি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ১৮:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ১৮:৫১

options
link
বিয়ে করছেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক! আইবুড়ো ভাতের ছবি শেয়ার করতেই হইচই zoom
অভিনেত্রী তিথি বসু। ছবি- ফাইল চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় ফের বিয়ের সানাই। সৌরভ-দর্শনার পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী তিথি বসু। মনে আছে ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট মেয়েটার কথা? হ্যাঁ, সেই ঝিলিক যে কিনা হন্যে হয়ে খুঁজছিল তাঁর আসল মাকে। সেই ঝিলিক ওরফে তিথি বসু এখন আর ছোট নেই। বরং, এখন সে বড়। যৌবনে পা দিয়েছে। আর তাই তো তিথির জীবনে এবার বিয়ের ফুল ফুটেছে! ভাবছেন কার সঙ্গে বিয়ে হচ্ছে তিথির? নানারকম গপ্পো রটে যাওয়ার আগে সত্য়িটা ফাঁস করা যাক।

আসলে তিথি (Tithi Basu) এখন জনপ্রিয় ফুড ব্লগার। তিথির সারাদিন কাটে ফুড ব্লগিং করেই। ধারাবাহিকের পাশাপাশি এটাকেই পেশা হিসেবে বাছতে চান তিনি। আর তাই তো অভিনেত্রী, তাঁর ইউটিউবের প্রচার করতেই আইবুড়ো ভাতের প্ল্যান করে ফেললেন। আর তিথির এই চমক রাতারাতিই হইচই ফেলে দিল টলিপাড়ায়। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

[আরও পড়ুন: দুষ্টের দমন, শিষ্টের পালন! কেমন হল দেবের ‘প্রধান’? পড়ুন রিভিউ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ তিথি বসু। তাই ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। সেই অনুরাগীদের কথা মনে রেখেই তিনি দিলেন নতুন চমক। পঞ্চব্যাঞ্জন সাজিয়ে সেরে ফেললেন ফটো শুট। 

[আরও পড়ুন: ‘শাহরুখ জিন্দাবাদ! কিন্তু জাতি যেন ভুলে না যায়…’, ‘ডাঙ্কি’ ঝড়ে বাংলার দর্শককে কী মনে করালেন জীতু?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.