Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
বিগ বস

এক বিছানায় নারী-পুরুষ! ‘বিগ বস’ নির্মাতাদের কাছে রির্পোট তলব তথ্য সম্প্রচার মন্ত্রকের

‘বেড ফ্রেন্ড ফরেভার’ নামক ‘বিগ বস’-এর একটি পর্ব নিয়েই যত আপত্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০১৯, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০১৯, ১৭:৫৫

options
link
এক বিছানায় নারী-পুরুষ! ‘বিগ বস’ নির্মাতাদের কাছে রির্পোট তলব তথ্য সম্প্রচার মন্ত্রকের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপাকে সলমন খান সঞ্চালিত রিয়ালিটি শো ‘বিগ বস’। শুক্রবারই গেরুয়া শিবিরের গাজিয়াবাদের সাংসদ নন্দ কিশোর গুজ্জার তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে ‘বিগ বস’ নিষিদ্ধ করার দাবি তুলে চিঠি পাঠিয়েছিলেন। এছাড়াও বৃহস্পতিবার ‘বিগ বস’-এর কন্টেন্ট নিয়ে আপত্তি তুলেছিল দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। বিজেপি সাংসদ নন্দ কিশোরের অভিযোগের ভিত্তিতেতেই এই রিয়ালিটি শো নির্মাতাদের কাছ থেকে রির্পোট তলব করল তথ্য সম্প্রচার মন্ত্রক।

[আরও পড়ুন:  এবার সৃজিতের ছবিতে মুখ্য ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী ]

প্রকাশ জাভড়েকরকে পাঠানো চিঠিতে নন্দ কিশোর সাফ জানিয়েছেন ‘বিগ বস’ নিয়ে তাঁর আপত্তির কারণ। ঠিক কোন কারণে ‘বিগ বস’ নিষিদ্ধ করার দাবি তুললেন এই বিজেপি সাংসদ? তাঁর কথায়, “এই রিয়ালিটি শো ভারতের ভাবমূর্তি নষ্ট করছে। ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে কলুষিত করার চেষ্টা করছে। এমন কিছু অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে, যা পরিবারের সদস্যদের সঙ্গে বসে দেখা যায় না!” নন্দ কিশোরের আপত্তি মূলত ‘বেড ফ্রেন্ড ফরেভার’ নামক ‘বিগ বস’-এ যে পর্ব দেখানো হয়েছে, সেটা নিয়ে। “ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা একই বিছানায় শুচ্ছে, এ আবার কী ধরনের শো?” প্রশ্ন তুলেছেন গাজিয়াবাদের সাংসদ।

Advertisement

[আরও পড়ুন: এবার বলিউডে ঋত্বিক চক্রবর্তী, দোসর শাশ্বত চট্টোপাধ্যায় ]

নন্দ কিশোরের কথায়, মোদিজি যেখানে আন্তর্জাতিক আঙিনায় ভারতের ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করছেন, সেখানে এই ধরনের রিয়ালিটি শো তার বিরোধিতা করছে। তাই অবিলম্বেই সেন্সরের হস্তক্ষেপ দরকার এই সমস্ত শোয়ে। বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে কচিকাঁচারাও টিভি দেখে। উপরন্তু, ইন্টারনেটেও অনায়াসেই এই শো দেখা যায়। বাচ্চাদের কাছে মোটেই ভাল বার্তা যাচ্ছে না, বলে দাবি করেছেন নন্দ কিশোর। অন্যদিকে, ‘বিগ বস’ নিয়ে আপত্তি তুলে উত্তরপ্রদেশের নব নির্মাণ সেনার সভাপতি অমিত জৈন বলেছেন, “এই রিয়ালিটি শো যতদিন না বন্ধ হবে আমি মুখে অন্ন তুলব না। যতদিন না সরকার থেকে এই শো নিষিদ্ধ করবে ততদিন আমি শুধু ফল আর সবজি খেয়ে থাকব।” গাজিয়াবাদের ব্রাহ্মন মহাসভা থেকেও জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছে ‘বিগ বস’ বন্ধের দাবি তুলে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.