সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনে নিত্যনতুন নানা ধরণের রিয়ালিটি শোয়ে চোখ আটকায় দর্শকের। নানা ধরণের মজাদার খেলে দর্শকের সবথেকে পছন্দের। আর তাতে যদি অংশ নেন তারকারা তাহলে তো আর কোনও কথাই নেই। তেমনই এক বাংলা রিয়ালিটি শোয়ে দেখা গেল আরও একবার মনামী ঘোষকে।
জনপ্রিয় সেই শোয়ের নাম ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। ইতিমধ্যেই শুরু হয়েছে এই শোয়ের দ্বিতীয় সিজন। সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যায় এই শোয়ে সঞ্চালকের ভূমিকায়। ইতিমধ্যেই এই শো তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। শো’টির প্রতি মাসের চূড়ান্ত পর্বেই থাকে নানা চমক। এবার ‘জুলাই ফিনালে’তে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই পর্বের প্রোমো। সেখানে এসে যারপরনাই খুশি হন তিনি। আপ্লুত মনামী বলেন, “এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। এই শো-টা বেশ মজার। সবাই খেলতে পারবেন, একেবারেই কঠিন নয়। এতজন মা লক্ষ্মীদের পেয়ে আমার সত্যিই লক্ষ্মীলাভ হল। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টা। সুদীপ্তাদি আমার খুব পছন্দের মানুষ। দিদি আমায় ভালোবেসে ‘বাচ্চা সিং’ বলে ডাকে। এখানে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গেও দেখা হল। সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে।”

মাঝে মধ্যেই এই শোয়ে অংশ নিতে দেখা গিয়েছে বিভিন্ন তারকাকে। প্রতিবারই জমে উঠেছে গল্প,আড্ডায় তারকাদের নিয়ে বিভিন্ন পর্ব। শুধু তাই নয় লড়াকু মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি করা হয়েছে ‘লক্ষ্মী ব্যাঙ্ক’। সেই ‘লক্ষ্মী ব্যাঙ্ক’-এর টাকা থেকেই সম্প্রতি সাত জন লড়াকু মা-লক্ষ্মীদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে। দর্শকের উজাড় করে দেওয়া ভালোবাসায় এবারের এই সিজন চলবে আগামী সাত মাস, থাকবে আরও নানা চমক।
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন