Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬

স্ত্রী অঞ্জলির উপর গোয়েন্দাগিরি করেছিলেন নওয়াজ?

থানে পুলিশ পাঠাল সমন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:০৪

options
link
স্ত্রী অঞ্জলির উপর গোয়েন্দাগিরি করেছিলেন নওয়াজ? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা হিসেবে তাঁর কদর এতটুকু কমেনি। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। কিছুদিন আগেই নিজের আত্মজীবনীতে প্রাক্তন প্রেমিকাদের কথা লিখে বিপাকে পড়েছিলেন অভিনেতা। বাধ্য হয়ে সে বই ফিরিয়ে নিতে হয় তাঁকে। এবার স্ত্রীর উপর গোয়েন্দাগিরির অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে।

অভিযোগ, নিজের আইনজীবী রিজওয়ান সিদ্দিকির মাধ্যমে স্ত্রী অঞ্জলির কল ডিটেল রেকর্ড অর্থাৎ সিডিআর বের করিয়েছেন নওয়াজ। এ কাজ তিনি তখন করেছেন যখন অঞ্জলির সঙ্গে মনোমালিন্য চলছিল। দু’জনে আলাদা বাড়িতে বাস করছিলেন। সম্প্রতি অবৈধভাবে কল তালিকা বার করার অভিযোগের ভিত্তিতে প্রাইভেট ডিটেক্টিভ রজনী পণ্ডিতকে গ্রেপ্তার করে থানে পুলিশ। তাঁর সূত্র ধরে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকেই রিজওয়ান সিদ্দিকির কথা জানতে পারে পুলিশ। জানা যায়, নওয়াজের স্ত্রী অঞ্জলি সিদ্দিকির কল তালিকাও বৈআইনিভাবে বের করিয়েছেন রিজওয়ান।

Advertisement

[প্রাপ্য মর্যাদা পাননি মধুবালা, মনরোর পাশে বসিয়ে স্বীকৃতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের]

খবরের সূত্র ধরে নওয়াজ, রিজওয়ান ও অঞ্জলিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু কেউই হাজিরা দেয়নি। এর জেরেই অভিনেতার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। যদিও এ নিয়ে নওয়াজের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কিছুদিন আগেও নিজের আত্মজীবনী প্রকাশ করে বিপাকে পড়েছিলেন নওয়াজ। আত্মজীবনীতে মনের কথা প্রাণ খুলেই লিখেছিলেন নওয়াজ। বাদ দেননি প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে শরীরী খেলায় মেতে ওঠার কাহিনিও। জানান, ‘মিস লাভলি’র সময় যে নীহারিকা নওয়াজকে ক্যামেরার সামনে চুমু খেতে লজ্জা পেয়েছিলেন সেই নিহারিকাকেই কীভাবে কোলে তুলে বেডরুমে নিয়ে গিয়েছিলেন। বাদ যায়নি প্রথম প্রেমিকা সুনীতা রাজওয়ারের কথাও। অভিযোগ জানিয়েছিলেন, সুনীতার উচ্চাকাঙ্খার জন্যই ভেঙে গিয়েছে সে সম্পর্ক। এরপরই নওয়াজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন প্রাক্তনরা। নওয়াজকে মিথ্যেবাদী বলেছিলেন নীহারিকা। সুনীতা ২ কোটি টাকার মানহানির মামলা করেন। বিপাকে পড়ে আত্মজীবনী ফিরিয়ে নিয়েছিলেন নওয়াজ। যদিও নিজের উপর ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন অভিনেতা ।

[কচ্ছপের কাছে বন্ধুতা শিখেছি, সুকুমারের কাছে জ্যান্ত বাংলা ভাষা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.