সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশুড়ি-বউমার একই চর্বিতচর্বণ কিংবা পুরাণের কাহিনি নিয়ে আপাতত মজে রয়েছে টেলি দুনিয়া৷ ড্রয়িং রুমে এখন রানি রাসমনি, সারদা দেবীর আধিপত্য৷ টিআরপি-র নিরিখেও বেশ এগিয়ে রয়েছে এইসব সিরিয়ালগুলি৷ কিন্তু যাঁরা একটু অন্য স্বাদ পেতে চান, পুরান বা ইতিহাস থেকে বেরোতে চান, তাঁদের কথা ভেবেই ছোটপর্দায় আসতে চলেছে নতুন এক ধারাবাহিক৷ এবার হয় তো প্রতি রাতেই ‘নিশির ডাক’ পেতে পারেন আপনি৷
[ছোটপর্দায় আসছে সিরাজের বেগমের গল্প, অপেক্ষায় বাঙালি দর্শক]
স্টার গ্রুপের একটি চ্যানেলে সম্প্রচারিত হয় ‘ক্যায়ামাত কি রাত’৷ ওই সিরিয়ালে এক ফ্রেমে ধরা পড়েছে বিবেক দাহিয়া, করিশ্মা তন্না, সৌরিশ সিং অথওয়াল৷ ভূতুড়ে এই সিরিয়ালের কাহিনি মন ছুঁয়েছে দর্শকদের৷ এই সিরিয়ালটির বাংলা ডাবিং চলছে স্টার জলসায়৷ ‘নিশি রাতের হাতছানি’ টিআরপির দৌড়েও বেশ সফল৷ এবার অন্য একটি চ্যানেলে আসতে চলেছে আরও একটি শো৷ ‘নিশির ডাক’ শুরু হবে কালার্স বাংলায়৷ রহস্যে মোড়া কোনও কাহিনি নিয়েই ‘নিশির ডাক’ যে তৈরি হচ্ছে তা বলাই বাহুল্য৷ তবে কবে থেকে শুরু হবে এই নয়া ধারাবাহিক, তা এখনও জানা যায়নি৷ কারাই বা থাকবেন এই সিরিয়ালে, সে বিষয়েও এখনও চ্যানেল কর্তৃপক্ষ কিছুই জানায়নি৷ তবে সূত্রের খবর, খুব তাড়াতাড়ি নাকি ‘নিশির ডাক’ দেখতে পাবেন দর্শকরা৷
[নায়িকার ভূমিকায় আবারও ছোটপর্দায় ফিরছেন মানালি]
শাশুড়ি-বউমার পারিবারিক গল্প ছেড়ে যাঁরা ভিন্ন স্বাদের কিছু উপভোগ করতে চান, তাঁদের কথা ভেবেই নতুন এই ধারাবাহিকের ভাবনাচিন্তা বলেই দাবি চ্যানেল কর্তৃপক্ষের৷ কবে ‘নিশির ডাক’ দেখতে পাবেন সেই অপেক্ষাতেই রয়েছে রহস্যপ্রিয় দর্শকরাও৷
[নভেম্বরেই ছোটপর্দায় আসতে চলেছে বঙ্কিমের ‘ইন্দিরা’]
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী