সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রামপ্রসাদ’ পর্ব শেষ হতেই মন ভেঙে দেওয়া ছবি পোস্ট করেছিলেন। এবার আরেক ছবি পোস্ট করে সুখবর দিলেন অভিনেত্রী পায়েল দে (Payel De)। ‘হইচই’ ওয়ার্ল্ড ক্লাসিকের ‘তালমার রোমিও জুলিয়েট’-এ অভিনয় করছেন তিনি। চালসা থেকেই জানালেন সুখবর।

অর্পণ গড়াইয়ের পরিচালনায় তৈরি হচ্ছে ‘তালমার রোমিও জুলিয়েট’। প্রোজেক্টের ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য। টলিপাড়ায় জোর জল্পনা, অনির্বাণ অভিনয়ও করবেন। মঙ্গলবার চালসা থেকে চিত্রনাট্যের ছবি পোস্ট করেন পায়েল। ক্যাপশনে লেখেন, “নতুন এক সফর শুরু… দারুণ লাগছে।” কোন চরিত্রে দেখা যাবে পায়েলকে। তা এখনও জানা যায়নি। ফোনে অভিনেত্রী জানান, “এখনই কিছু বলা বারণ। শুধু বলতে পারি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আমাকে।”

[আরও পড়ুন: মাতৃহারা তন্বী, মন ভেঙে দেওয়া পোস্টে যেন মৃত্যুর সঙ্গে আলাপের গল্প]
কিছুদিন আগেই ‘রামপ্রসাদ’ সিরিয়াল শেষ হয়েছে। শেষ দিনে, চিত্রনাট্যে ‘সমাপ্ত’ লেখা ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছিলেন পায়েল। সিরিয়ালে দেবী কালীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। পায়েল নিজেও এই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। জানিয়েছিলেন, ‘রামপ্রসাদ’ তাঁর মনের খুব কাছের একটি কাজ। নিজের পোস্টের ক্যাপশনের একদম শেষে পায়েল লিখেছিলেন, “আমার গল্প ফুরালো, নটে গাছটি মুড়োলো।”
তবে এক গল্প ফুরালে আরেক গল্প শুরু হয়ে যায়। তাই এবার ‘তালমার রোমিও জুলিয়েট’-এর পালা। শেক্সপিয়রের রোমান্টিক ট্র্যাজেডি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’। সেই অনুপ্রেরণাতেই সাজানো হয়েছে চিত্রনাট্য। ছবিতে রোমিও ও জুলিয়েটের চরিত্রে কারা তা এখনও জানা যায়নি। তবে রোমিও হিসেবে দেবদত্ত রাহার নাম শোনা যাচ্ছে। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে ‘মণিরুল’-এর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে, জুলিয়েটের চরিত্রে হিয়া রায়ের কথা শোনা যাচ্ছে। তাঁর প্রধান পরিচিতি মডেলিংয়ের জগতে। ধারাবাহিক ও সিরিজেও কাজ করেছেন তিনি।
[আরও পড়ুন: ভোট প্রচারে বাংলাকে ‘কাংলা’ কটাক্ষ মিঠুনের, তুঙ্গে বিতর্ক, পালটা দিল তৃণমূল ]
সর্বশেষ খবর
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড
-
‘নন্দী’র পিঠে অসুরবিহীন হরগৌরী! উলুবেড়িয়ার জমিদারবাড়ির পুজোর অজানা ইতিহাস
-
পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস চালাতে চায় বাংলাদেশ! এবার কাটবে অচলাবস্থা?