Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bigg Boss 14 Bengali news

OMG! সলমনের ‘বিগ বস ১৪’র নতুন প্রতিযোগী রাধে মা! ভাইরাল ভিডিওয় শোরগোল

দেখেছেন এই ভিডিওটি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২০, ১২:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২০, ১২:৫০

options
link
OMG! সলমনের ‘বিগ বস ১৪’র নতুন প্রতিযোগী রাধে মা! ভাইরাল ভিডিওয় শোরগোল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ অক্টোবর প্রিমিয়ারের আগেই সংবাদের শিরোনামে প্রায় দিনই উঠে আসছে সলমন খান সঞ্চালিত ‘বিগ বস ১৪’  (Bigg Boss 14)। সৌজন্যে বিশেষ প্রতিযোগীরা। ইতিমধ্যেই রিয়ালিটি শোয়ের ভারচুয়াল সাংবাদিক বৈঠকে প্রথম প্রতিযোগীর নাম ঘোষণা করে দিয়েছেন সলমন (Salman Khan)। কুমার শানুর পুত্র জান কুমার শানু (Jaan Kumar Sanu) যাচ্ছেন ‘বিগ বস’-এর অন্দরমহলে। এবার শোনা যাচ্ছে, শোয়ের নতুন মরশুমের প্রতিযোগী হতে চলেছেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা (Radhe Maa)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাধে মা’র একটি ভিডিও। আর তাতেই প্রতিযোগী হিসেবে রাধে মা’র ‘বিগ বস’-এ প্রবেশ নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Meet the New Contestant of Bigg Boss 14 Sukhvinder Kaur, who is most popularly known among her devotees as Radhe Maa #radhemaa #biggboss14 #salmankhan #colorstv

A post shared by Bigg Boss 14 Updates (@bb14_updates) on

[আরও পড়ুন: দুর্গা সেজে খুনের হুমকি পাচ্ছেন নুসরত, অতিরিক্ত নিরাপত্তা চেয়ে কেন্দ্রের দ্বারস্থ অভিনেত্রী-সাংসদ]

৫৫ বছরের স্বঘোষিত ধর্মগুরুর আসল নাম সুখবিন্দর কৌর (Sukhvinder Kaur)। চতুর্থ শ্রেণি পর্যন্ত স্কুলের পড়াশোনা। ২০ বছর বয়সে নিজেকে ধর্মগুরু বলে ঘোষণা করেন রাধে মা। কখনও হিন্দি সিনেমার চটুল গানের সঙ্গে আপত্তিকর নাচ, কখনও আবার থানায় ঢুকে পুলিশ অফিসারের চেয়ারে বসে পড়া, কখনও আবার স্বল্প পোশাকে তোলা ছবি ভাইরাল হয়ে যাওয়া। বরাবর বিতর্কই যেন তাঁর নিত্যসঙ্গী। ভক্তরা বলেন, তাঁদের জড়িয়ে ধরে চুম্বন করে নাকি ‘আর্শীবাদ’ করেন রাধে মা। তা নিয়েও বিতর্ক কিছু কম হয়নি। নিজের ভাবমূর্তি শোধরাতে ওয়েব সিরিজ ‘রাহ দে মা’ তৈরি করেছিলেন। তাতে আবার সমকামিতার মতো বিষয় তুলে ধরা হয়েছিল। এবার সূত্রের খবর মানলে ‘বিগ বস’-র স্মরণাপন্ন হয়েছেন স্বঘোষিত ধর্মগুরু। তাতেই দর্শকদের উৎসাহ বেড়েছে।

‘বিগ বস’-এর স্বঘোষিত ধর্মগুরুর আগমন প্রথম নয়। এর আগে দশম সিজনে দেখা গিয়েছেন স্বামী ওমকে (Swami Om)। রিয়ালিটি শোয়ে যতদিন ৬২ বছরের স্বঘোষিত ধর্মগুরু ছিলেন, দর্শকদের বিনোদনে কোনও ঘাটতি ছিল না। ৮১ দিনের মাথায় শো থেকে বের হতে হয়েছিল তাঁকে। তবে সেই জনপ্রিয়তায় তাঁর লাভ বই ক্ষতি হয়নি।   

[আরও পড়ুন: সুশান্ত মামলায় প্রমাণ ছাড়া সলমন-আরবাজদের নাম জড়ালেই কড়া শাস্তি, নির্দেশ আদালতের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.