সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ‘ড্রামা কুইন৷’ আর অন্যজন পরিচিত ‘ভন্ড সাধু’ হিসেবে৷ তাঁরা যেখানেই যান, কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে আসেন৷ ড্রামা কুইন তো একাই একশো৷ আর সাধু বাবা? তাঁর অপার লীলার বিশ্লেষণ তিনি একাই করেন এবং একাই বোঝেন৷ এবার ভাবুন, এই দুই ব্যক্তিত্ব মুখোমুখি হলে কেমন বিস্ফোরণ ঘটতে পারে? হলও তাই৷ বিশৃঙ্খলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন দুই সেলিব্রিটি৷
[‘যারা রাম মন্দিরের বিরোধিতা করবে তাদের মুণ্ডচ্ছেদ করব আমরা’]
কথা হচ্ছে, রাখি সাওয়ান্ত এবং স্বামী ওমের৷ অজস্র হিন্দি ছবির আইটেম গার্ল তো নানা বিতর্কে জড়িয়ে মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন৷ আর স্বামী ওমের জনপ্রিয়তা বেড়েছে রিয়ালিটি শো ‘বিগ বস ১০’-এ অংশ নেওয়ার পর৷ এই দুই সেলিব্রিটিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, একটি সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠানে৷ আর সেখানে একে অপরের সঙ্গে তীব্র বচসায় জড়ালেন রাখী ও ওম৷ রাখিকে ‘সূর্পনখা’ বলতেও ছাড়লেন না স্বামী ওম৷ তিনি জানান, মহিলাদের তিনি সম্মান করেন৷ তাঁদের দেবী হিসেবে পুজোও করেন৷ কিন্তু সূর্পনখাদের সম্মান দেখানোর কোনও প্রশ্নই ওঠে না৷ এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন রাখি৷ তিনিও পাল্টা দিতে ছাড়েন না৷ বলেন, “মহিলারা প্রয়োজনমতো দুর্গাও হতে পারে আবার কালীও৷ আমার কালী রূপ তো দেখোনি৷”
[অশান্ত ভদ্রকে সোমবার পর্যন্ত জারি থাকবে কারফিউ]
অনুষ্ঠানে রাখীর আইটেম ডান্সের প্রসঙ্গও ওঠে৷ সেখানেও রাখীকে কটাক্ষ করেন ওম৷ বলেন, শাহরুখ, সলমন খানের মতো তারকাদের বিপরীতে কোনও আইটেম গার্লকে নায়িকা হিসেবে মানায় না৷ দীপিকা পাড়ুকনের মতো অভিনেত্রীই এর যোগ্য৷ নিজের পরিচিত ভঙ্গিতে অট্টহাসি হেসে ওমকে উত্তর দেন রাখী৷ তবে এসব আলোচনায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে চ্যানেলের কর্মীরা কোনওরকমে স্বামী ওমকে সেট থেকে বের করে এনে সামলান৷ দুই সেলিব্রিটির মধ্যে আরও কী কী বাদানুবাদ হয়েছে? তা জানতে ওই অনুষ্ঠানের দিকেই নজর রাখতে হবে৷
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল