সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগেই রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। আর তা ঘিরেই সাজসাজ রব অযোধ্যায়। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। এই তালিকায় কী ছোটপর্দার রামচন্দ্র অরুণ গোভিল (Arun Govil) রয়েছেন? জবাব দিলেন অভিনেতা।

আটের দশকে শুরু হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়াল। তাতেই রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেন অরুণ গোভিল। সীতার ভূমিকায় দেখা যায় দীপিকা চিখালিয়াকে। তুমুল জনপ্রিয়তা পান দুই তারকা। এখন রামায়ণের রাম ও সীতার কথা উঠলে এই দুজনের নাম সবার আগে আসে। এমন মানুষকে কি রাম মন্দিরের উদ্বোধনে দেখা যাবে? হ্যাঁ।
[আরও পড়ুন: সবজিও বিক্রি করেছে ‘মন দিতে চাই’-এর সোমরাজ! অভিনেতার কথায় অবাক ‘দাদা’ সৌরভ]
আগামী ২২ জানুয়ারি রাম লালার মন্দিরের প্রধান উদ্বোধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে অরুণ গোভিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অভিনেতা নিজে এই খবরে সিলমোহর দিয়েছেন। তাঁর কথায়, “এটা একটা দারুণ মুহূর্ত, দারুণ সুযোগ আর খুবই আনন্দের একটা সময়।” শোনা গিয়েছে, মন্দির উদ্বোধনে ‘সীতা’ দীপিকা চিখালিয়াকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিত ৭ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার ভিআইপি। তালিকায় রয়েছেন ভারতরত্ন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বর্তমান ভারতীয় দলের অন্যতম সদস্য বিরাট কোহলি, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, বলি তারকা অমিতাভ বচ্চন। সেই সমস্ত করসেবকের পরিবারের সদস্যরা অতিথি হিসেবে থাকবেন, রাম মন্দির আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছিল।
[আরও পড়ুন: মহিলারা শুধুই ‘সেক্স অবজেক্ট’? ‘অ্যানিম্যাল’ নিয়ে বিস্ফোরক জবাব অনুরাগের ]
সর্বশেষ খবর
-
ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন পূর্বাভাস
-
‘ক্ষমতায় আসার পাঁচ দিনের মধ্যে নিষিদ্ধ হবে ই-২০ পেট্রল’, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের
-
‘ভারতকে জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি’, রাজ্যের সব স্কুলে ‘সংস্কৃত দিবস’ পালনের নির্দেশ স্কুলশিক্ষা দপ্তরের
-
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত
-
ঘুমের মধ্যেই লোহার রডে এফোঁড় ওফোঁড়! তেলেঙ্গানায় বাস দুর্ঘটনায় মৃত ৬